চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুলতানা’স ড্রিমের জন্য কর্মশালায় ১৬ নারী নির্মাতা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৫ অপরাহ্ন ১০, মার্চ ২০২১
বিনোদন
A A

৮ মার্চ ছিলো আন্তর্জাতিক নারী দিবস। আর এই দিনেই ঘোষণা দেওয়া হলো তরুণ ১৬জন নারী নির্মাতাদের নাম। আগামী একমাস এই ১৬জন অংশ নিবেন একটি কর্মশালায়। আর সেখান থেকেই সুলতানা’স ড্রিমের প্রযোজনায় ‘ব্রেকিং দ্য সাইলেন্স’ শিরোনামে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য অনুদান পাবেন তিনজন।

শতাধিক প্রতিযোগীর মধ্য থেকে ১৬ জন নির্মাতাকে বেছে নেয়ার অনলাইনে অনুষ্ঠিত এই আয়োজনের সঞ্চলানায় ছিলেন অভিনয় শিল্পী নভেরা রহমান। বিশেষ অতিথি ছিলেন চলচ্চিত্র সমালোচক ও সাংবাদিক সাদিয়া খালেদ ঋতি এবং গ্যেটে ইনস্টিটিউট অব বাংলাদেশের পরিচালক ক্রিশ্টান হ্যাকেনব্রোক। এছাড়া অনুষ্ঠানে এই আয়োজনের উদ্যোক্তা চলচ্চিত্র নির্মাতা রুবাইয়াত হোসেন উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের সাথে মতবিনিময় করেন।

পাশাপাশি তিনি ঘোষণা করেন কর্মশালায় অংশ নিতে যাওয়া ১৬ প্রতিযোগীর নাম। তারা হলেন- লাবনী আশরাফ, আতশী কর্মকার, ফাতিহা তাইরা, জাহারা নাজিফা নোভা, নুসরাত জাহান ইশাত, ফারাহ জলিল, আফ্রিদা মেহজাবীন, ফারিয়া বেগম রাইয়া, ফাজানা নূর, নেহা শামীম, ফারিয়া মানার, মনন মুনতাকা, মাহমুদা আক্তার মনিশা, প্রাচিতা অহনা আলম, তিজাইয়া থমাস এবং মো. শিহাব।

এই আয়োজন প্রসঙ্গে রুবাইয়াত হোসেন বলেন, চলচ্চিত্রের উন্নয়নে আমি মনে করি আমরা যারা আছি, তাদের সাথে আরো মেয়েদের চলচ্চিত্র নির্মাণে এগিয়ে আসা উচিত। প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিটি গল্প পড়ে আমি মুগ্ধ। প্রতিটি গল্পই ছিলো গুরুত্বপূর্ণ এবং প্রতিটি গল্পই বলা জরুরী। প্রাথমিকভাবে আমরা ১৬ জনকে নিয়ে কর্মশালার আয়োজন করেছি, সেখান থেকে তিনজনকে অনুদান দেওয়া হবে।

এই আয়োজনের সহ-আয়োজক হিসেবে থাকছে প্রযোজনা প্রতিষ্ঠান খনা টকিজ। পরিবেশকের দায়িত্বে থাকছে গ্যেটে ইনস্টিটিউট অব বাংলাদেশ। এছাড়া নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো দেশব্যাপী প্রদর্শিত হবে।

উল্লেখ্য সুলতানা’স ড্রিম বা সুলতানার স্বপ্ন, দক্ষিণ এশিয়ায় নারী শিক্ষার অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের একটি গল্প। এটি ১৯০২ সালে লেখাটি প্রকাশিত হয় দ্য ইন্ডিয়ান লেডিস ম্যাগাজিনে। যেখানে বেগম রোকেয়া তার কল্পনার জগতকে দেখেছেন সম্পূর্ণ ভিন্নভাবে। তার কল্পনার জগতে ছেলেরা অন্দর মহলে অবস্থান করে বিধায় মেয়েরা কোন ভয় এবং সংকোচ ছাড়াই বাইরের জগতে বিচরণ করতে পারে।

Reneta

কিন্তু বর্তমান প্রেক্ষাপট একেবারেই ভিন্ন আমরা প্রতিনিয়তই দেখতে পাই যে বাংলাদেশে নারীদের প্রতিসহিংসতার ঘটনা ঘটেই চলছে। নারীর প্রতিসহিংসতার বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি একান্ত প্রয়োজন।ব্রেকিং দ্য সাইলেন্স এমন একটি ক্ষেত্র তৈরি করতে যেখানে মেয়েরা নিজেদের সাথে বা আশে পাশে ঘটে যাওয়া সহিংসতার ঘটনা গুলো কোন রকম সংকোচ ছাড়াই জনসম্মুখে ব্যাক্ত করতে পারবে।

Jui  Banner Campaign
ট্যাগ: খনা টকিজনারীনারী দিবসনির্মাতারুবাইয়াত হোসেনলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

পিছিয়ে পড়েও নাটকীয় ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

আয়ারল্যান্ডকে হারিয়ে ঘরের মাটিতে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট থেকে সরে আসার পথে পাকিস্তান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি সংগৃহীত

হাদির বোন পরিচয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য, ‘ভুয়া’ দাবি পরিবারের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিসিবির তদন্ত প্রতিবেদন নিয়ে অসন্তোষ জাহানারার

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT