চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রভাবশালী পীরের বিরুদ্ধে কথা বলতেও ভয় এলাকাবাসীর

মোস্তফা মল্লিক মোস্তফা মল্লিক
১১:০৯ পূর্বাহ্ণ ১৩, আগস্ট ২০১৭
অপরাধ
A A
চ্যানেল আই অনলাইন এর মসজিদ ও পবিত্র স্থান ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার প্রধান খালটি দখল করে রেখেছে সুরেশ্বর দরবারের পীরের বংশধরদের একাংশ। দখলকারীদের বিরুদ্ধে জেলা প্রশাসন দফায় দফায় চিঠি দিয়েছে। খাল উদ্ধারে সরকারের বরাদ্দ হওয়া ৬০ কোটি টাকাও ব্যয় হয়নি। তবে প্রভাবশালী এই পীর বংশধরদের বিরুদ্ধে অভিযোগ করতেও ভয় পান এলাকাবাসী।

শরীয়তপুর জেলার নরীয়া উপজেলার নরীয়া থানা। পাশেই প্রবাহমান পদ্মা। এখানেই গড়ে উঠেছে সুরেশ্বর দরবার শরীফ।

পীরের বংশধররা একাধিক দরবার প্রতিষ্ঠা করলেও সবগুলোর নামই সুরেশ্বর দরবার। পদ্মা নদীর সঙ্গে যুক্ত ছিলো একসময়ের প্রবাহমান এই খাল। যা এখন এই দরবারের দখলে।

দখলকারীদের বিরুদ্ধে দফায় দফায় চিঠি দিয়েছে জেলা প্রশাসন। পীরের বংশধর সৈয়দ শাহ সুরে বোরহান, সৈয়দ শাহ নুরে কামাল এবং সৈয়দ শাহ নূরে বেল্লাল নূরী-খালটি দখল করে আছেন বলে জানিয়েছে জেলা প্রশাসন।

খালটি পূণরূদ্ধারে সরকার ‘সুরেশ্বর খাল পুণঃখনন ও নিষ্কাশন’ প্রকল্প তৈরি করে। যার ব্যয় ধরা হয়েছিলো ৬০ কোটি টাকা। কিন্তু প্রভাবশালীদের হস্তক্ষেপে এই অর্থ ব্যয় হয়নি।

দরবারের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা একাংশ দখলের কথা স্বীকার করে বলেছেন, যারা দখলে আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া প্রয়োজন।

Reneta

প্রতি বছর নির্দিষ্ট একটি সময়ে এই দরবারের মাহফিলে দেশের বিভিন্নপ্রান্ত থেকে আসেন লাখ লাখ মানুষ।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পীর
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT