পন্ডিত শিবকুমার শর্মার সন্তুর, পন্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদারের সরদ বাদন আর পন্ডিত উল্লাস কশলকরের সুরের মূর্ছনায় মুগ্ধ বেঙ্গল উচ্চাঙ্গ সংগীত উৎসবের চতুর্থ রাতের দর্শক-শ্রোতারা। উৎসব শুরু হয় কুচিপুড়ি নৃত্যদিয়ে।
প্রতিদিনের মতোই বেঙ্গল উচ্চাঙ্গ সংগীত উৎসবের চতুর্থ রাতের আয়োজন শুরু হয় নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে। ভারতের বিখ্যাত কুচপুড়ি নৃত্য পরিবেশন করেন বিখ্যাত নৃত্যশিল্পি দম্পতি রাজা রেড্ডি এবং রাধা রেড্ডি।
পরে কর্ণাট বেহালার সুরের জাদু নিয়ে মঞ্চে আসেন দুই ভাই গনেশ ও কুমারেশ রাজাগোপালন।
চতুর্থ রাতের মূল আকর্ষণ হিসেবে সন্তর পরিবেশন করেন পন্ডিত শিবকুমার শর্মার। হাল্কা শীতের রাতে সন্তরের সুরের আবহে ভাসতে থাকেন আর্মি স্টেডিয়ামের দর্শক ও শ্রেতারা।
শ্রোতাদের মনে সুরের ভিন্ন আলোড়ন তোলে পন্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদারের সরদ।
আজ শেষ দিনের আয়োজন শুরু হবে সন্ধ্যা ৭টায়। পরদিন ভোর ৫টায় আনুষ্ঠানিকভাবে পর্দা নামবে এবারের উচ্চাঙ্গ সংগীত উৎসবের।







