বলিউড তারকা সুরজ পাঞ্চলি জানিয়েছেন, তিনি মুম্বাইতে হেলথ ক্যাফে খুলবেন। বোন সানার সঙ্গে এই ব্যবসা শুরু করছেন তিনি। গোয়াতে সানার আরও একটি রেস্তোরাঁ আছে।
হেলথ ক্যাফের ব্যাপারে সুরজ বলেন, ‘কী খাওয়া হচ্ছে, তার ওপর নির্ভর করে ভালো থাকার নিশ্চয়তা। আমি যখন দেশের বাইরে যাই, তখন হেলথ ক্যাফে খুঁজি এবং সেখানে খাই। কিন্তু, আমাদের দেশে হেলথ ক্যাফে নেই বললেই চলে।’
আপাতত আর কোনো শাখা থাকছে না হেলথ ক্যাফের। সুরজ আশা করছেন, তার বোনের রেস্তোরাঁ ব্যবসার অভিজ্ঞতা, এই হেলথ ক্যাফে পরিচালনায় সহায়ক হবে। হেলথ ক্যাফেতে সব স্বাস্থ্যকর খাবার রাখা হবে, যেমন সালাদ, স্মুদি, গমের প্যান কেক, স্বাস্থ্যকর কম ক্যালরির ডেসার্ট ইত্যাদি। এই বছর শেষে কিংবা আগামী বছরের শুরুতে এই হেলথ ক্যাফের যাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হবে বলে জানিয়েছেন সুরজ পাঞ্চলি। মিড-ডে।








