চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুরক্ষিত হয়েছে ১৮ হাজার সাধারণ ‘নগদ’ গ্রাহকের অর্থ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৫ অপরাহ্ণ ২২, সেপ্টেম্বর ২০২১
অর্থনীতি
A A

কয়েক দফা যাচাই-বাছাই এবং পরীক্ষা-নিরীক্ষার পর সন্তোষজনকভাবে ত্রুটিপূর্ণ রিফান্ডের পেছনে জড়িত থাকা ৮টি অ্যাকাউন্ট বাদে অস্বাভাবিক ও অসমাঞ্জস্যপূর্ণ লেনদেনের ফলে স্বয়ংক্রিয়ভাবে স্থিতি হোল্ড হওয়া সকল ‘নগদ’ অ্যাকাউন্ট বুধবার পুনঃসচল করা হয়েছে।

বিস্তৃত কলেবরে যাচাই বাছাইয়ের ফলে চক্রান্তের সঙ্গে জড়িত অ্যাকাউন্টগুলো সহজেই চিহ্নিত করার পাশাপাশি ১৮ হাজার গ্রাহকের অর্থও সম্পূর্ণ নিরাপদ করা সম্ভব হয়েছে। সময় সাপেক্ষ এই যাচাই বাছাই প্রক্রিয়া শেষে সিরাজগঞ্জশপ ডটকমের সিইও জুয়েল রানার অ্যাকাউন্ট ছাড়াও তার পরিবারের সদস্য, ব্যবসায়ীক সহযোগী এবং কর্মচারীদের নামে থাকা ‘নগদ’ অ্যাকাউন্টকে এক্ষেত্রে চিহ্নিত করা সম্ভব হয়েছে। এ ব্যপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ইতিমধ্যে পুনঃসচল হওয়া সকল ‘নগদ’ গ্রাহকরা সহজেই স্বাভাবিকভাবে লেনদেন করাসহ ‘নগদ’-এর দারুণ সব সেবা উপভোগ করা যাচ্ছে। স্থিতি হোল্ড হওয়া অ্যাকাউন্টগুলো থেকে কোনো গ্রাহকের একটি টাকাও খোয়া যায়নি।

সপ্তাহ তিনেক আগে সিরাজগঞ্জশপ ও আলাদীনের প্রদীপ ই-কমার্স প্ল্যাটফর্মে অসামঞ্জস্যপূর্ণ লেনদেনের লক্ষণ দেখা দিলে গ্রাহকের নিরাপত্তা সুনিশ্চিতের জন্য ‘নগদ’-এর অত্যাধুনিক আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স সিস্টেম ‘নগদ’ অ্যাকাউন্টের স্থিতি স্বয়ংক্রিয়ভাবে হোল্ড করে দেয়।

পরবর্তীতে কর্তৃপক্ষের সাথে চলমান আলোচনা ও পরামর্শের ভিত্তিতে পুঙ্খানুপুঙ্খ যাচাই-বাছাই ও নিরবচ্ছিন্ন নিরীক্ষা প্রক্রিয়া সম্পন্ন করে সন্তোষজনক ফলাফলের ভিত্তিতে ধাপে ধাপে সকল স্থিতি হোল্ড হওয়া অ্যাকাউন্ট রিঅ্যাক্টিভেট করার প্রক্রিয়া শুরু হয়।

এর আগে ‘নগদ’ ঘোষণা করেছিল ২৩ সেপ্টেম্বরের মধ্যে চক্রান্তের পেছনে জড়িত অ্যাকাউন্টগুলোকে চিহ্নিত করে বাকি সব সাধারণ গ্রাহকের অ্যাকাউন্ট পুনঃসচল হবে। সেই সময়সীমার একদিন আগেই ‘নগদ’ বিষয়টি গ্রাহকের স্বার্থে সুরাহা করেছে।

Reneta

এ বিষয়ে ‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, আমি সবাইকে নিশ্চিন্ত করতে চাই, ‘নগদ’-এর কাছে তার গ্রাহকদের স্বার্থ সবার ওপরে। ইতিমধ্যে স্থিতি হোল্ড হওয়া গ্রাহকদের প্রত্যেকের অর্থের সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিতপূর্বক সিরাজগঞ্জশপ-এর কাছে গ্রাহকদের পাওনা রিফান্ডসহ সকল ‘নগদ’ অ্যাকাউন্ট ধাপে ধাপে রিঅ্যাক্টিভেট করা হয়েছে। প্রতিশ্রুতি অনুযায়ী ‘নগদ’-এর সম্মানিত গ্রাহকদের দুর্ভোগ দূর করতে আমরা এই ব্যবস্থা নিয়েছি। আর এই ভরসার নামই ‘নগদ’।

ভুক্তভোগী গ্রাহকদের পাশে দাঁড়াতে রিঅ্যাক্টিভেট হওয়া ১৮ হাজার গ্রাহকের প্রত্যেকের জন্যে একটি উপহারও ঘোষণা করেন তানভীর এ মিশুক, যা ইতিমধ্যে তাদের প্রত্যেকের ‘নগদ’ অ্যাকাউন্টে পৌঁছে গেছে।

‘নগদ’ সব সময়েই সাধারণ মানুষের জন্য কাজ করছে। মানুষের অর্থ যাতে বিন্দুমাত্র ক্ষতির সম্মুখীন না হয়, সে বিষয়ে ‘নগদ’ দৃঢ় প্রতিজ্ঞ।

২০১৯ সালের ২৬ মার্চ উদ্বোধনের পর থেকে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা ‘নগদ’ সাধারণ মানুষের লেনদেনকে ডিজিটাল প্ল্যাটফর্মে তুলে আনতে কাজ করছে। গত আড়াই বছরে ‘নগদ’ প্রায় সাড়ে ৫ কোটি গ্রাহক পেয়েছে। একই সঙ্গে দৈনিক লেনদেন ৭০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ই কমার্সনগদ
শেয়ারTweetPin

সর্বশেষ

যুদ্ধ বন্ধে ইরানের দেওয়া নতুন প্রস্তাব খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: প্রতিনিধি

কক্সবাজারে বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল

এপ্রিল ২৮, ২০২৬

কুড়িগ্রামে বাণিজ্যিক ভিত্তিতে শশা চাষ করে সফল হয়েছেন অনেক কৃষক

এপ্রিল ২৮, ২০২৬

তারকা কথনে উজ্জ্বল, লাইভে আলমগীরের চমক

এপ্রিল ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT