চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুরক্ষিত থাকতে পরিবার নিয়ে গ্রামে গেছেন নুসরাত ফারিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৬ অপরাহ্ণ ১৫, মে ২০২০
বিনোদন
A A

করোনাভাইরাসের কারণে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল প্রায় স্থবির। বিশেষ করে ঢাকাবাসীরা ঘরবন্দি থাকতে থাকতে হাঁপিয়ে উঠছেন। কিন্তু করোনা বিস্তাররোধে এটাই একমাত্র করণীয়।

সব ভেবে পরিবারের সুরক্ষা নিশ্চিত করতে গ্রামে চলে গেছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। জনপ্রিয় এই চিত্রনায়িকা চ্যানেল আই অনলাইনকে জানান, ১ এপ্রিল থেকে পরিবার নিয়ে ময়মনসিংহের একটি গ্রামে নিজেদের ফার্মহাউজে অবস্থান করছি।

সরকারি ঘোষণায় করোনা থেকে সুরক্ষার জন্য গেল মার্চের শেষ দিক থেকেই মানুষ ঘরবন্দি। তবে কুমিল্লার মেয়ে নুসরাত ফারিয়া ঘরবন্দি ১০ মার্চ থেকে। তিনি বলেন, ময়মনসিংহে ছোট্ট একটা ফার্মহাউজ আছে। ক্যান্টনমেন্ট এলাকার বাসা ছেড়ে দেড়মাস ধরে পরিবারকে নিয়ে থাকছি।

বাসায় বয়োজ্যেষ্ঠ সদস্য আছে। হুটহাট এদিক সেদিক চলে যায়। করোনার ফলে একটি ঝুঁকি থাকে। তাই তাদের সবাইকে নিয়ে ফার্মহাউজে চলে আসেন বলে জানান নুসরাত ফারিয়া। তিনি বলেন, ভীড় এড়িয়ে চলতেই এবং রিক্স থাকবে না ভেবেই এখানে গ্রামে এসেছি।

নুসরাত ফারিয়া বলেন, এখানে আসার সিদ্ধান্ত একদমই ভুল ছিল না। ঢাকায় অ্যাপার্টমেন্টের মধ্যে বন্দি থাকতাম। কিন্তু এখানে হাঁটাচলা করতে পারছি। আমার বোন এবং দুলাভাই ঢাকায় আছেন। এছাড়া পরিবারের সবাই এই ফার্মহাউজে আছি। বাইরের কেউ নেই। হয়তো ঈদের আগে ঢাকা ফেরা হবে না।

নুসরাত ফারিয়া সর্বশেষ তার ‘অপারেশন সুন্দরবন’ ছবির শুটিং করেছেন। করোনার কারণে আটকে গেছে অপূর্বর সঙ্গে তার নতুন ছবি ‘যদি কিন্তু তবুও’ এর শুটিং। এছাড়া ‘ঢাকা ২০৪০’ নামের আরেক ছবির শুটিং শেষ হওয়ার কথা ছিল গেল এপ্রিলে। কলকাতায় অঙ্কুশের বিপরীতে ফারিয়ার ‘ভয়’ নামে আরও এক ছবির শুটিং শেষ দিকে ছিল। কিন্তু বাগড়া দেয় করোনাভাইরাস।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনানুসরাত ফারিয়াময়মনসিংহলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT