চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুরক্ষা’য় করোনা টিকার নিবন্ধন এখন বিকাশ অ্যাপে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৬ অপরাহ্ন ০৬, মার্চ ২০২১
বাংলাদেশ
A A

করোনাভাইরাস (কোভিড-১৯) টিকার কেন্দ্রীয় নিবন্ধন ‘‘সুরক্ষা” পোর্টালকে সাধারণের কাছে আরো সহজে পৌঁছাতে এবং নিবন্ধনে উৎসাহিত করতে দেশের বহুল ব্যবহৃত বিকাশ অ্যাপে সংযুক্ত হয়েছে “সুরক্ষা” পোর্টাল। বিকাশ অ্যাপের সাজেশন সেকশন থেকে সুরক্ষা পোর্টাল এ মুহূর্তেই কোভিড-১৯ টিকার নিবন্ধন সম্পন্ন করতে পারবেন গ্রাহক।

কোথাও না গিয়ে ঘরে বসে বিদ্যুৎ বিল প্রদান, মোবাইল রিচার্জ, সেন্ড মানি, অ্যাড মানি, পেমেন্ট এর মত সেবাগুলোর কারণে বিকাশ অ্যাপটি এখন অসংখ্য মানুষের প্রতিদিনের ব্যবহারের অ্যাপ। ফলে গ্রাহকদের কাছে সুরক্ষা পোর্টালকে আরো সহজলভ্য করতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর ও বিকাশ এর যৌথ উদ্যোগে এই সংযোজন করা হয়ছে।

সাজেশন বক্সে সুরক্ষা লোগোতে ক্লিক করলেই গ্রাহক সরাসরি পৌঁছে যাবেন সুরক্ষা পোর্টালে। গ্রাহক তার পছন্দ অনুসারে বাংলায় বা ইংরেজিতে নিবন্ধন করতে পারবেন।

নিবন্ধনের জন্য গ্রাহকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি), মোবাইল এবং আরো কিছু তথ্য প্রয়োজন হবে।

শুরুতে পোর্টালের নিবন্ধন আইকনে ক্লিক করতে হবে। পরের ধাপে পরিচয় যাচাই করতে হবে। অর্থ্যাৎ যিনি নিবন্ধন করছেন তিনি কোন ক্যাটাগরিতে পড়ছেন তা নির্বাচন করবেন।

এবার জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম তারিখ ও সাল দিতে হবে। নিচে একটি কোড পূরণ করলে পরের ধাপে চলে যাবেন।

Reneta

তথ্য যাচাই হয়ে গেলে কোন এলাকার কোন হাসপাতালে টিকা দিতে ইচ্ছুক তা নির্বাচন করতে হবে এবং অন্যান্য শারিরীক অসুস্থতার তথ্য পূরণ করতে হবে। সব শেষে মোবাইলে আসা ওয়ান-টাইম-পাসওয়ার্ড (ওটিপি) দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

স্ক্রিনে নিবন্ধন অংশে গ্রাহক ‘টিকা কার্ড সংগ্রহ’ অপশনটি দেখতে পাবেন। সেখান থেকে কার্ড ডাউনলোড করে নিতে পারবেন।

পরবর্তীতে এসএমএস এর মাধ্যমে টিকার তারিখ পেয়ে যাবেন। যাদের নিবন্ধন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে তারা পোর্টাল এর নিবন্ধন স্ট্যাটাস থেকে বর্তমান অবস্থার তথ্যও পেয়ে যাবেন।

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাকরোনাভাইরাসকোভিড-১৯বিকাশবিকাশ অ্যাপভ্যাকসিনসুরক্ষা
শেয়ারTweetPin

সর্বশেষ

ঋণের দায়ে জেলহাজতে রাজপাল যাদব

ফেব্রুয়ারি ৮, ২০২৬

গুম, খুন ও লুটপাটের সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করা হবে: নাহিদ ইসলাম

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: নৌবাহিনী প্রধানের ভোলা কন্টিনেন্ট পরিদর্শন।

অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠ পর্যায় পরিদর্শনে নৌবাহিনী প্রধান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের পোখরা ভ্রমণ: পাহাড়ের কোলে শান্তির সন্ধান

ফেব্রুয়ারি ৮, ২০২৬

লড়াই করে হারল নেপাল, ‘ঘাম দিয়ে জ্বর ছাড়া’ জয় ইংল্যান্ডের

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT