চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুরক্ষামূলক ব্যবস্থায় ডেলিভারি সেবা চালিয়ে যাবে দারাজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৪ অপরাহ্ণ ০৭, এপ্রিল ২০২১
তথ্যপ্রযুক্তি
A A

করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধিতে আরও একবার এক সপ্তাহব্যাপী লকডাউনের মধ্য দিয়ে যাচ্ছে দেশ। এ লকডাউন সামনে বাড়বে কিনা সে ব্যাপারেও এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। নতুন এই পরিস্থিতি সব ব্যবসা প্রতিষ্ঠানের জন্যই প্রতিকূলতা তৈরি করবে। এমন অবস্থায় দেশের শীর্ষস্থানীয় অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ (https://www.daraz.com.bd/) সকল প্রকার সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করে গ্রাহকসেবা চালিয়ে যাওয়ার জন্য নিজেদেরকে নতুন উদ্যমে প্রস্তুতি করেছে।

কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারীর প্রথম পর্যায়ে নানা প্রতিকূলতার সম্মুখীন হলেও সময়োপযোগী নানা ব্যবস্থা গ্রহণের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করেছে দারাজ। সংকট ব্যবস্থাপনার পূর্ব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার দারাজ ইতিমধ্যে বিভিন্ন প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেছে।

গৃহীত পদক্ষেপগুলোর মধ্যে সকল ডেক্স ফ্যাসিলিটিগুলোতে সুরক্ষামূলক সরঞ্জাম (মাস্ক, গ্লাভস এবং হ্যান্ড স্যানিটাইজার ইত্যাদি) এর ব্যবহার নিশ্চিতকরণ, সামাজিক দূরত্ব বজায় রাখা, প্রবেশপথে ডিসইনফেকশন বুথ স্থাপন এবং কর্মীদের তাপমাত্রা পরিমাপ করা, পঞ্চাশ শতাংশ লোকবল সহ শিফটে অপারেশন পরিচালনা এবং দুই ঘণ্টা অন্তর অন্তর সম্পূর্ণ ফ্যাসিলিটিজ পরিষ্কার করা অন্যতম। দারাজের টিম লিডাররা দলের সদস্যদের স্বাস্থ্য পরিস্থিতি কঠোরভাবে পর্যবেক্ষণ করছেন এবং কারও মধ্যে কোভিডের সামান্য উপসর্গ দেখা দিলে অনতিবিলম্বে পদক্ষেপ নিচ্ছেন। তাছাড়া, সুরক্ষামূলক সরঞ্জাম না পরে কোনও ব্যক্তির কর্মক্ষেত্রে প্রবেশের অনুমতি নেই। এছাড়াও, দারাজ রাইডারদের রাস্তায় চলার এবং ডেলিভারি করার সময় যথাযথ সুরক্ষামূলক সরঞ্জাম বজায় রাখার বিষয়ে প্রশিক্ষণ দেয়া ও তদারকি করা হয়।

Banglabid

বৈশ্বিক মহামারী এবং বিশেষত রমজান মাসের কথা মাথাই রেখে দারাজ নিশ্চিত করেছে যেন চাল, মসুর ডাল, আটা, চিনি, সাবান এবং স্যানিটাইজারের মতো গ্রাহকের নিত্য প্রয়োজনীয় জিনিস পাওয়ার ক্ষেত্রে যেনো কোন ঘাটতি না হয়। এমনকি গ্রাহকের দোরগোড়ায় প্যাকেজটিকে জীবাণুমুক্ত করার জন্যও নির্দেশ দেয়া হয়েছে, যাতে জীবাণুবিহীন সরবরাহ নিশ্চিত করা যায়। এছাড়াও, দারাজ গ্রাহকদের সুরক্ষার জন্য টাচলেস ডেলিভারি ও টাচলেস লেনদেনকে উৎসাহিত করছে।

এ নিষয়ে দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক বলেন, ‘আমরা সবসময় মুনাফার আগে গ্রাহকদের প্রাধান্য দেই। আমরা সম্ভাব্য সকল কর্মীর জন্য ওয়ার্ক-ফ্রম-হোম ঘোষণা করেছি যেন তারা সংক্রমণের ঝুঁকি থেকে নিজেদের নিরাপদ রাখতে পারে। তবে, নির্ভরযোগ্য অনলাইন মার্কেটপ্লেস হিসেবে গ্রাহক আস্থার কারণে আমরা গ্রাহকদের জন্য ডেলিভারি সেবা চালু রাখছি। প্রতিটি প্যাকেজের সুরক্ষা নিশ্চিত করে আমাদের ডেলিভারি অব্যাহত থাকবে।’

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

নগদের কোটি টাকাসহ কক্সবাজারে আটক ৩ কর্মচারী

পরবর্তী

একদিনে টিকা নিলেন ১৩ হাজার মানুষ

পরবর্তী

একদিনে টিকা নিলেন ১৩ হাজার মানুষ

এমবাপের জোড়া গোলে বায়ার্নকে হারিয়ে সেমির পথে পিএসজি

সর্বশেষ

বিচ্ছেদের মামলা প্রত্যাহার, গোবিন্দ-সুনিতার দাম্পত্যে নতুন মোড়

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতার অগ্নিকাণ্ড বিষয়ে বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু

আগস্ট ১৯, ২০২৬

সরকারের ১৮০ দিন: সামাজিক সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার

আগস্ট ১৯, ২০২৬
ছবি: মায়ের মুক্তির জন্য মুন্সীগঞ্জে  দীপু মনির মেয়ে দিপাবলি।

জেলা প্রশাসকের কার্যালয়ে ছুটে এলেন দীপু মনির মেয়ে

আগস্ট ১৯, ২০২৬

শুটিং সেটে মারাত্মক চোট, কেমন আছেন কার্তিক?

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT