চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সুযোগ ছিলো বিশাল কিছুর, কিন্তু তিনি গানকে বেছে নিয়েছিলেন’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৩ অপরাহ্ণ ০৩, মার্চ ২০২১
বিনোদন
A A
প্রখ্যাত গায়ক ও সংগীতজ্ঞের ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘একটি গন্ধমের লাগিয়া/ আল্লাহ বানাইলো দুনিয়া। আদম খাইলো আর হাওয়ায় খাইলো/ ইবলিশ শয়তানে তার আশা পুরাইল।’- বাংলায় তুমুল জনপ্রিয় একটি গান। যার স্রষ্ঠা সদ্য প্রয়াত শিল্পী, সুরকার ও গীতিকার জানে আলম। তার গাওয়া অসংখ্য গান মানুষের মুখে মুখে। তার চলে যাওয়ায় গানের জগত যেন বিষাদগ্রস্ত। ঘনিষ্ঠ বন্ধু থেকে এই প্রজন্মের শিল্পী, গীতিকার ও সুরকাররা স্মরণ করছেন তাকে।

অথচ তার ঘনিষ্ঠ বন্ধু প্রখ্যাত গীতিকবি হাসান মতিউর রহমান বললেন অন্য কথা। সদ্য হারানো বন্ধুকে নিয়ে স্মৃতি চারণ করার মুহূর্তে চ্যানেল আই অনলাইনের কাছে বললেন, ‘গান অন্ত প্রাণ মানুষ ছিলেন জানে আলম। জীবনে সে কিছুই করেনি, গান ছাড়া। সুযোগ ছিলো বিশাল কিছুর, কিন্তু তিনি গানকে বেছে নিয়েছিলেন। ভালো ভালো সব প্রস্তাব পেয়েছিলেন। বিরাট চাকরির অফারও ছিলো তার। কিন্তু সেসব নাকচ করে গান নিয়ে ছিলেন জানে আলম।’

জানে আলমের সাথে ১৯৭৮ সালে প্রথম পরিচয় হাসান মতিউর রহমানের। সেই সময়ের পরিচয়ের কথা উল্লেখ করে গুণী এই গীতিকার জানান, সেই সময়ে তিনি স্টেজে গান করেন। আর আমি তখন কেবল ঢাকায় এসেছি। গীতিকার হওয়ার জন্য এদিক সেদিক ছোটাছুটি করি। গানের বিভিন্ন প্রতিষ্ঠানে খোঁজ খবর রাখি- ঠিক সেই সময়ে জানে আলমের সাথে আমার প্রথম পরিচয়। ১৯৮১ সালে আমি রেডিও ও টেলিভিশনে গীতিকার হিসেবে তালিকাভুক্ত হলাম, তখন আমার লেখা গানও তিনি গেয়েছেন।

শিল্পী জানে আলমের ছবি, হাস্যোজ্জ্বল মুখের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ
গেল জানুয়ারিতে হাসান মতিউর রহমানের স্টুডিওতে জানে আলম

হাসান মতিউর বলেন, পরিচয় থেকে ধীরে ধীরে আমাদের বন্ধুত্ব আরো গাঢ় হয়। এরপর আমরা ক্যাসেট কোম্পানি করলাম, তিনি করলেন দোয়েল প্রোডাকশন নামে আর আমি চেনাসুর নামে। সেসময় প্রতিদিনই রেকর্ডিং থাকতো। দেখা গেছে একদিন আমি তার স্টুডিওতে আছি, আবার অন্যদিন তিনি আমার স্টুডিওতে। সমন্বয় করে কাজ করি তখন। এভাবেই আমরা খুব ঘনিষ্ঠ বন্ধু হয়ে গেলাম। খুবই আন্তরিক সম্পর্ক ছিলো আমাদের। এতো উদার মনের মানুষ আমি কম দেখেছি। অমায়িক মানুষ ছিলেন জানে আলম। সব সময় তার মুখে হাসি লেগেই থাকতো।

করোনাকালীন বঙ্গবন্ধুকে নিয়ে ৩০টি গান সুর করেছেন জানে আলম। এমন তথ্য জানিয়ে হাসান মতিউর রহমান জানান, বঙ্গবন্ধুর শতবর্ষ উপলক্ষে জানে আলম সর্বশেষ একটি উদ্যোগ নিয়েছিলেন। উদ্যোগটি হলো বঙ্গবন্ধুকে নিয়ে ৩০টি গানের অ্যালবাম। করোনাকালীন সময়েই এর কাজ শুরু করেন তিনি। অ্যালবামটির নাম তিনি রেখেছিলেন ‘শতাব্দীর শ্রেষ্ঠ সন্তান’। বেশ কয়েকজন মিলে গানগুলো লিখেছেন। এরমধ্যে আমার চারটি গান ছিলো, মিল্টন খন্দকারের লেখা গান ছিলো, প্রদীপ সাহাও লিখেছেন। অনেকের লেখা। ৩০টি গানেরই সুর করেছিলেন তিনি নিজে। এমনকি গেয়েছিলেনও জানে আলম নিজে।

এ বিষয়ে তিনি আরো বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে নিজ উদ্যোগে ৩০টি গানের কাজও শেষ করে ফেলেছিলেন জানে আলম। মাস্টার মিক্সও শেষ হয়ে গিয়েছিলো। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে অ্যালবাম প্রকাশনার উদ্বোধন করার কথাও এগিয়ে ছিলো অনেকটা। তার ইচ্ছা ছিলো বঙ্গবন্ধুকে নিয়ে করা গানগুলো নিয়ে অ্যালবামটির প্রকাশনা উৎসবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে যুক্ত করতে, কিন্তু তার আগেই জানে আলম চলে গেলেন।

শিল্পী জানে আলমের ছবি, হাস্যোজ্জ্বল মুখের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ
চিরনিদ্রায় শায়িতা জানে আলম

মঙ্গলবার (২ মার্চ) রাত দশটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জানে আলম। মাস খানেক আগে তার করোনা পজিটিভ আসে। সুস্থও হয়ে উঠেছিলেন, করোনার ফলাফল নেগেটিভ এসেছিলো। এরপর নিউমোনিয়ায় আক্রান্ত হন। মঙ্গলবার সন্ধ্যায় অবস্থা বেশী খারাপ হওয়ায় লাইফ সাপোর্টে নেয়া হয় তাকে। এর কয়েক ঘন্টার মধ্যেই তিনি মারা যান।

হাসান মতিউর রহমান জানান, বুধবার সকাল ১০টার দিকে রাজধানীর মগবাজারের মধুবাগে জানে আলমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাকে নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়ি মানিকগঞ্জের হরিরামপুর থানার যাত্রাপুরে। সেখানেই আসরের নামাজের পর দ্বিতীয় দফায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

ট্যাগ: অডিওক্যাসেটগানগীতিকবিগীতিকারচিরনিদ্রাচিরনিদ্রায় শায়িতজানে আলমটেলিভিশনমৃত্যুরেডিওলিড বিনোদনসংগীত শিল্পীসিনেমাহাসান মতিউর রহমানহাসি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বঙ্গবন্ধুর দেখানো পথ ধরেই অর্থনৈতিক মুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী

পরবর্তী

এনআরবিসি ব্যাংকের আইপিও লটারির ফলাফল প্রকাশ

পরবর্তী
NRBC ব্যাংকের লোগো, আইপিও লটারির ফলাফল প্রকাশের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

এনআরবিসি ব্যাংকের আইপিও লটারির ফলাফল প্রকাশ

বাংলাদেশ ব্যাংকের প্রধান ভবনের সামনে সাইনবোর্ড দেখা যাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

চলচ্চিত্র শিল্পে ঋণ: ব্যাংকগুলোকে চুক্তি করার নির্দেশ

সর্বশেষ

চির উন্নত তব শির

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT