চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুযোগ কাজে লাগাতে বললেন আতহার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৫ অপরাহ্ণ ০২, ফেব্রুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের মিডিয়া সেন্টারের পেছনেই বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সের মাঠ। ধারাভাষ্য কক্ষ থেকে বের হতেই তরুণ ক্রিকেটারদের খেলার দৃশ্যে চোখ আটকে গেল আতহার আলী খানের। বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টের তৃতীয় দিনে বিরতির ফাঁকে কমপ্লেক্স মাঠে ছুটে গেলেন সাবেক এই ক্রিকেটার।

মাঠে গিয়ে জেনেছেন ওরা সবাই চট্টগ্রাম বিভাগীয় অনূর্ধ্ব-১৪ দলের ক্রিকেটার। রোববার রাজশাহী খেলতে যাবে। সেখানে অন্য দুটি বিভাগীয় দলের সঙ্গে হবে লড়াই। মাঠে থাকবেন নির্বাচকরাও। ক্রিকেটার বাছাই করা হবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দলের জন্য। আতহার তরুণদের বললেন, সুযোগ কাজে লাগিয়ে বিসিবির দলে জায়গা করে নিতে।

সাগরিকায় মুশফিক-মুমিনুলরা যখন খেলতে নামেন, ওই তরুণরাও খেলতে নেমেছিল পাশের মাঠে। সাদা পোশাকে দুই দিনের একটি ম্যাচ খেলেছে তারা। নিজেদের মধ্যে হওয়া ম্যাচটি শেষ হয়েছে বৃহস্পতিবার।

মূর্তিকারিগর

বয়সভিত্তিক ক্রিকেটের শুরুতেই দু’দিনের ম্যাচ খেলতে পারায় ওদের ভাগ্যবান বললেন আতহার, ‘আমরা এমন সুযোগ পাইনি। তোমরা এখনই দুই দিনের ম্যাচ খেলছ। তোমাদের সামনে অনেক সুযোগ। মন দিয়ে খেল। সুযোগ কাজে লাগাও।’

Reneta

আতহারের কথায় তরুণ ক্রিকেটারদের উৎসাহ অনেক বাড়বে বলেই বিশ্বাস করেন চট্টগ্রাম বিভাগীয় বয়সভিত্তিক দলের কোচ শামীম আখতার। চ্যানেল আই অনলাইনকে বললেন, ‘সাবেক একজন ক্রিকেটার ও জনপ্রিয় ধারাভাষ্যকারের কথা ওরা নিশ্চয়ই মাথায় রাখবে। ওদের সামনে তো সত্যিই অনেক সুযোগ আছে। হয়ত এখন ওরা স্বপ্নটা বড় করে দেখবে।’

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

সপ্তাহ শেষে বিশ্বজুড়ে ‘পদ্মাবত’-এর অনন্য রেকর্ড

পরবর্তী

যে কারণে মাদকের গডফাদাররা ধরাছোঁয়ার বাইরে

পরবর্তী

যে কারণে মাদকের গডফাদাররা ধরাছোঁয়ার বাইরে

সকাল

১২ দিনেও উদ্ধার হয়নি অপহৃত শিশু সকাল

সর্বশেষ

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT