চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুবীর নন্দীর ফের হার্ট অ্যাটাক, সংশয়ে পরিবার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৬ অপরাহ্ণ ০৬, মে ২০১৯
বিনোদন
A A

৩০ এপ্রিল থেকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন দেশের বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দী। তার বর্তমান অবস্থা নিয়ে সন্দিহান তার চিকিৎসকরা। তাঁর সুস্থতা নিয়ে সংশয়ে আছে পরিবারও। কেনোনা, গত দুই দিনে তিনবার হার্ট অ্যাটাক করেছেন সুবীর নন্দী।

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে সুবীর নন্দীর সাথে আছেন তার মেয়ে ফাল্গুনী নন্দী। তার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন তার স্বামী রাজেশ শিকদার। সুবীর নন্দীর সর্বশেষ অবস্থা জানিয়ে সোমবার দুপুরে চ্যানেল আই অনলাইনের সাথে কথা বলেন রাজেশ।

বর্তমানে সুবীর নন্দীর অবস্থাকে ‘ক্রিটিক্যাল’-উল্লেখ করে চিকিৎসকদের বরাত দিয়ে রাজেশ বলেন, উনার অবস্থা খুব ক্রিটিক্যাল। সিঙ্গাপুর নেয়ার পর তৃতীয়বারের মতো হার্ট অ্যাটাক হয়েছে রবিবার রাতে। হার্টে স্টেন্ট পরানোর পরেও হার্ট অ্যাটাক হওয়াকে খুব বিপজ্জনক বলেও মনে করছেন সিঙ্গাপুরের চিকিৎসকরা। তারচেয়ে বড় ব্যাপার, শনিবার থেকে রবিবার এই দুদিনে তিনবার হার্ট অ্যাটাক করলেন তিনি। এই মুহূর্তে আমরা তাকে (সুবীর নন্দী) নিয়ে খুব সংশয়ে আছি।

তবে সিঙ্গাপুরের চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন বলেও জানান রাজেশ। বললেন, উনার যে অবস্থা তাতে চিকিৎসকদের আর খুব বেশি কিছু করার নেই। তারপরও তারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন।

এদিকে শনিবার রাতে সুবীর নন্দীর শারীরিক অবস্থা নিয়ে সংশয়ের কথা জানিয়েছিলেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।

ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন থাকাকালীন গত ৩০ এপ্রিল সুবীর নন্দীকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়া হয় । দীর্ঘদিন ধরে কিডনি ও হার্টের অসুখে ভুগছিলেন তিনি।

Reneta

১২ এপ্রিল পরিবারের সবাই মিলে মৌলভীবাজারে আত্মীয়ের বাড়িতে যান। সেখানে একটি অনুষ্ঠান ছিল। ১৪ এপ্রিল ঢাকায় ফেরার ট্রেনে ওঠার জন্য বিকেলে মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গলে আসেন তারা। ট্রেনেই অসুস্থ হয়ে পড়েন তিনি। ভাগ্যক্রমে সেখানে একজন চিকিৎসক থাকায় তার পরামর্শে সুবীর নন্দীকে নিয়ে তাঁরা ঢাকার বিমানবন্দর স্টেশনে নেমে যান। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাত ১১টার দিকে তাঁকে দ্রুত সিএমএইচে নিয়ে যাওয়া হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড বিনোদনসিঙ্গাপুরসুবীর নন্দীহার্ট অ্যাটাক
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT