চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুবীর নন্দীর চিকিৎসার সার্বক্ষণিক খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৯ অপরাহ্ণ ১৯, এপ্রিল ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) লাইফ সাপোর্টে থাকা কণ্ঠশিল্পী সুবীর নন্দীর চিকিৎসার সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুবীর নন্দীকে সিঙ্গাপুরে নেয়ার মত শারীরিক অবস্থা আছে কিনা তাও জানতে চেয়েছেন তিনি।

শুক্রবার সন্ধ্যায় সুবীর নন্দীর সর্বশেষ অবস্থা নিয়ে কণ্ঠশিল্পী রফিকুল আলম, তপন চৌধুরি এবং বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির জাতীয় সমন্বয়ক অধ্যাপক ডাঃ সামন্তলাল সেন প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাত করলে তিনি এ কথা বলেন।

এসময় সুবীর নন্দীকে দেশের বাইরে পাঠানোর মত অবস্থা আছে কিনা তা নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী এসময় জানতে চান, সুবীর নন্দীকে সিঙ্গাপুরে নেয়া যায় কিনা?

Banglabid

এসময় সংশ্লিষ্টরা জানান, সুবীর নন্দীর বর্তমান শারীরিক অবস্থায় তাকে বাইরে নেয়া যাবে কিনা এ বিষয়ে জানতে চিকিৎসকরা ইতোমধ্যে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে যোগাযোগ করেছেন। পরে সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

এর আগে সকালে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সম্মিলিত সামরিক হাসপাতালে গিয়ে সুবীর নন্দীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার স্ত্রী ও কন্যার সাথে সাক্ষাৎ করেন। সুবীর নন্দী বর্তমানে সম্মিলিত সামরিক হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন।

এর আগে ১৯৯৮ সালেও সুবীর নন্দীকে চিকিৎসার জন্য দুইবার সব রকমের সহযোগিতা দেন প্রধানমন্ত্রী।

Reneta

গত ১৪ এপ্রিল সুবীর নন্দী অসুস্থ হয়ে ঢাকা সিএমএইচে ভর্তি হন। পরবর্তীতে হৃদরোগে আক্রান্ত হলে তখন থেকেই আইসিইউ’র লাইফ সার্পোটে চিকিৎসাধীন রয়েছেন দেশের প্রখ্যাত এই কণ্ঠশিল্পী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কণ্ঠশিল্পী সুবীর নন্দীপ্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ১০, ২০২৬

আগুনে পুড়ে মৃত্যু ১৬ সহকর্মীর, চুল কাটাতে গিয়ে বাঁচলেন হাবিবুর

আগস্ট ১০, ২০২৬

সৌদিতে কারখানায় আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ১০, ২০২৬

এসএসসি ও সমমানের পরীক্ষায় কমেছে পাসের হার এবং জিপিএ-৫

আগস্ট ১০, ২০২৬

১৯৯১ সালের পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোটাভুটির সম্ভাবনা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT