চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুবিধাবঞ্চিত শিশুদের বই দিল বিকাশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩২ অপরাহ্ণ ১৬, ফেব্রুয়ারি ২০২০
বাংলাদেশ
A A

সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল অভিযাত্রিক-এর মিরপুর শাখার রুকু, মুন্নি, আসমা, রাজিব, আঁখির জন্য গত ১৩ ফেব্রুয়ারি ছিল অন্যরকম খুশির একটি দিন। এই শিশুরা তাদের আরো সহপাঠীর সাথে বইমেলায় ঘুরতে এসে উপহার হিসেবে বিকাশের পক্ষ থেকে পেয়েছে নতুন বই।

মেলা প্রাঙ্গণে বিকাশের বই সংগ্রহ কেন্দ্রে বিকাশ এবং পাঠকদের কাছ থেকে পাওয়া বই সুবিধাবঞ্চিত এই শিশুদের হাতে তুলে দেয়া হয়।

বইমেলা উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল, কিছু প্রাথমিক বিদ্যালয়, পাঠাগার, বৃদ্ধাশ্রম লাইব্রেরিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযাত্রিক ফাউন্ডেশনের মাধ্যমে ৫ হাজার বই দেবে বিকাশ।

একই সাথে মেলায় আসা ক্রেতা-পাঠক-লেখক-দর্শনার্থীদের এই বই প্রদান কার্যক্রমে আগ্রহী করতে মেলা প্রাঙ্গণে বই সংগ্রহ কেন্দ্র তৈরি করেছে দেশের সবচেয়ে বড় মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ।

বিকাশের চিফ মার্কেটিং অফিসার মীর নওবত আলী বলেন, সব বয়সের মানুষের মননের উৎকর্ষ সাধনে বই এর কোন বিকল্প নেই। শিশুদের ক্ষেত্রে বই পড়ার মাধ্যমে ভবিষ্যৎ গড়ার বিষয়টি আরো গুরুত্বপূর্ণ। বিকাশের পক্ষ থেকে এই উদ্যোগের মাধ্যমে মেলায় আসা পাঠক-ক্রেতা-লেখক-দর্শনার্থীদের সাথে নিয়ে আমরা যত বেশি বই সংগ্রহ করতে পারব, সারাদেশের বিভিন্ন স্কুলের সুবিধাবঞ্চিত শিশু সহ নানান বয়সের পাঠকদের কাছে তত বেশি বই পৌঁছে দিতে পারব। বই বিতরণের এই কার্যক্রম ছাড়াও বাংলা একাডেমি বইমেলার সার্বিক আয়োজনের সাথে বিগত কয়েক বছর ধরে প্রত্যক্ষভাবে জড়িত আছে বিকাশ।

অভিযাত্রিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আহমেদ ইমতিয়াজ জামি বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের জন্য আমরা যে স্কুল চালাই, সেখানে সেই অর্থে লাইব্রেরি নেই। তাই ওদের জন্য বই দেয়ার বিকাশের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। এর সঙ্গে মেলায় আসা অভিভাবকরা যদি তাদের সন্তানদের জন্য বই কেনার পাশাপাশি এই বাচ্চাদের জন্যও একটা করে বই কিনে দেন তাহলে ওদের সুস্থ চিন্তা ও মননের বিকাশ ঘটার সুযোগ তৈরি হবে, আরো আনন্দময় হবে তাদের জীবন।

Reneta

বইমেলা প্রাঙ্গণে বিকাশের বই সংগ্রহ কেন্দ্রে সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল অভিযাত্রিক-এর মিরপুর শাখার শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয় বিকাশ। বইমেলা উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল, কিছু প্রাথমিক বিদ্যালয়, পাঠাগার, বৃদ্ধাশ্রম লাইব্রেরি সহ বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযাত্রিক ফাউন্ডেশনের মাধ্যমে ৫ হাজার বই দেবে বিকাশ। মেলায় আসা ক্রেতা-পাঠক-লেখক-দর্শনার্থীদের যে কেউ বিকাশের বই সংগ্রহ কেন্দ্রে এসে নতুন বা পুরনো বই জমা দিয়ে এই কার্যক্রমে অংশ নিতে পারেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিকাশ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

গ্যাসের জন্য দীর্ঘ অপেক্ষা, না পেয়ে মহাসড়ক অবরোধ সিএনজি চালকদের

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

সাংবাদিক আবু হেনা রাসেল মারা গেছেন

জুলাই ২২, ২০২৬

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ২৭ আগস্ট

জুলাই ২২, ২০২৬

‘দেশের সিনেমার পাশেও থাকুন’—‘মাস্তুল’ দেখে বাঁধন

জুলাই ২২, ২০২৬

একনেকে ৮ প্রকল্প অনুমোদন

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT