চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুবর্ণচরে গণধর্ষণ: রুহুল আমিনের আইনজীবীর বিরুদ্ধে হাইকোর্টের রুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৫ অপরাহ্ণ ২৭, মার্চ ২০১৯
- সেমি লিড, আদালত
A A
করোনা

নোয়াখালীর সুবর্ণচরের এক গৃহবধূ গণধর্ষণ মামলার আসামি রুহুল আমিনের আইনজীবী মো. আশেক-ই-রসুল ও হলফকারীর (তদবিরকার) মো: জহিরুদ্দিনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট।

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

রুহুল আমিনের জামিনের পক্ষের আইনজীবী ও হলফকারীর বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে।

Banglabid

সেই সাথে বুধবার আদালত রুহুল আমিনের জামিন আবেদনটি খারিজ করে দিয়েছেন।

বুধবার আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায়। আর অপর পক্ষে ছিলেন রুহুল আমিনের জামিন আবেদনকারী আইনজীবী মো. আশেক-ই-রসুল।

বুধবার রুল জারির পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘কোন একটি জামিন আবেদনে মামলার সমস্ত তথ্য দিতে হয়। কিন্তু রুহুল আমিনের জামিন আবেদনের মধ্যে সমস্ত তথ্য দেওয়া হয়নি। আর এই মামলায় যে কয়েকজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ছিল, তাও দেওয়া হয়নি। আর ২২ ধারায় দেওয়া ওই নারীর জবানবন্দিও জামিন আবেদনে দেওয়া হয়নি। এগুলো তখন দেওয়া হলে হাইকোর্ট মূল ঘটনা জানতে পারত। তখন জামিন আদেশ হয়ত হতো না। কিন্তু এ আইনজীবী তথ্যগুলো গোপন করে প্রথমে জামিন আদেশ নেন। কিন্তু পরে হাইকোর্ট সে জামিন আদেশ প্রত্যাহার (রিকল) করেন।’

Reneta

এদিকে রুহুল আমিনের আইনজীবী মো. আশেক-ই-রসুল দাবি করেছেন, ‘হলফনামাকারী তাকে বিভ্রান্ত করেছেন।’

নোয়াখালীর সুবর্ণচরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের পর এক গৃহবধূ গণধর্ষণের ঘটনায় করা মামলার আসামি রুহুল আমিনকে দেওয়া জামিন আদেশ গত শনিবার প্রত্যাহার করে নেন হাইকোর্ট। তবে এর আগে গত সোমবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চই রুহুল আমিনকে এক বছরের অন্তর্বর্তী জামিন দিয়েছিলেন।

আলোচিত এই জামিন আদেশের পর আসামি পক্ষের আইনজীবীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষকে বিভ্রান্ত করার অভিযোগ তোলা হয়। এবং এ বিষয়ে ওইদিন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায় বলেন, ‘আসামির আইনজীবী জামিন আবেদনটি শুনানির জন্য এক বেঞ্চে ফাইল করেন। কিন্তু শুনানি করেন অন্য বেঞ্চে। আর যেদিন এই জামিন হয় সেদিন আসলে আমরা বুঝতেই পারিনি, কার জামিন হয়েছে।’

এরপর আলোচিত এই জামিনের বিষয়টি রাষ্ট্রপক্ষ আদালতের নজরে আনলে জামিন দেয়া হাইকোর্ট বেঞ্চ গত শনিবার ছুটির দিনে চেম্বারে বসে আগের জামিন আদেশ প্রত্যাহারের (রিকল) সিদ্ধান্ত দেন।

ওই সিদ্ধান্তের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, ‘আসামি পক্ষের ওই আইনজীবীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা বার কাউন্সিলে দরখাস্ত করব। এবং আদালত অবমাননার ব্যবস্থা নিতে আদালতে আবেদন করা হবে।’

গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের পর রাতে সুবর্ণচরের মধ্যবাগ্যা গ্রামে স্বামী-সন্তানকে বেঁধে রেখে চল্লিশোর্ধ ওই নারীকে গণধর্ষণ করে বলে অভিযোগ করা হয়। এরপর ওই গৃহবধূর স্বামীর করা মামলায় রুহুল আমিনসহ ১০ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

রুহুল আমিন সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ছিলেন। তবে ধর্ষণের আসামি হওয়ার পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সুবর্ণচরে গণধর্ষণ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভারতে নির্বাচন: এক আসন না পেয়ে ৩০০ ‘আসন’ নিয়ে গেলেন এমএলএ!

পরবর্তী

ফাখরুলের ‘গণ্ডি’তে জুটি বাঁধলেন সব্যসাচী-সুবর্ণা

পরবর্তী

ফাখরুলের ‘গণ্ডি’তে জুটি বাঁধলেন সব্যসাচী-সুবর্ণা

ডিমে বাড়ে হৃদরোগের ঝুঁকি, মৃত্যুর আশঙ্কা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আজ দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

আগস্ট ২২, ২০২৬

প্রয়োজন হলে ইরানে আরও ১০০ বার হামলা করতাম: ট্রাম্প

আগস্ট ২২, ২০২৬

স্টার্কের ৬ উইকেট, ১২ রানে ৫ থেকে টেনেটুনে ৬৪ রানে অলআউট বাংলাদেশ

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

গুম-খুনের শিকার পরিবার পুনর্বাসনে আলাদা অধিদপ্তর গঠনের উদ্যোগ

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

আজ স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT