চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুবর্ণচরের ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহবাগে মানববন্ধন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০১ অপরাহ্ণ ০৪, জানুয়ারি ২০১৯
বাংলাদেশ
A A
ধর্ষক

নোয়াখালির সুবর্ণচর উপজেলায় এক গৃহবধূকে গণধর্ষণের প্রতিবাদ ও দ্রুত ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে শাহবাগে মানববন্ধন করেছে শিক্ষার্থীদের মাঝে সচেতনতার লক্ষ্যে কাজ করা সংগঠন ‘যৌন নিপীড়নবিরোধী শিক্ষার্থীজোট’।

শুক্রবার বিকেলে ‘যৌন নিপীড়নবিরোধী শিক্ষার্থীজোট’ এ মানববন্ধনের আয়োজন করে।

অনুষ্ঠানে সংহতি প্রকাশ করে প্রখ্যাত ইতিহাসবিদ অধ্যাপক মেজবাহ কামাল বলেন: গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছি এই ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করার একটা অপপ্রয়াস পরিলক্ষিত হচ্ছে। এই ধর্ষণ দলীয় বৃত্তে হয়েছে তাই ধর্ষকের দল নেই এই ধরণের বক্তব্য না দিয়ে বরং আওয়ামী লীগ স্বীকার করে নিয়ে এই ধর্ষকের সর্বোচ্চ শাস্তি দেয়া হোক।

এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের জন্য বাংলাদেশ সরকারের কাছে দাবি জানান তিনি।

লেখক ও ব্লগার মারুফ রসূল বলেন: আইনের ফাঁক গলিয়ে ধর্ষকরা বেরিয়ে যায়, এই ব্যাপারে গণমাধ্যম কর্মীদের ফলোআপ প্রতিবেদন করা উচিত। বিচারহীনতার ফলেই এই অপরাধগুলি সংঘটিত হচ্ছে।

সংগঠনের আহবায়ক শিবলী হাসান বলেন: দীর্ঘ সময় পর্যন্ত যে বিচারহীনতার সংস্কৃতি বাংলাদেশে চালু হয়েছে তার সাক্ষী আজ সুবর্ণচরের ওই নারী। আমরা তার পরিবারকে ন্যায় বিচার পাইয়ে দিতেই রাস্তায় নেমেছি।

Reneta

যৌন নিপীড়নবিরোধী শিক্ষার্থীজোটের একটি তদন্ত টিম সুবর্ণচরে যাবে বলেও বক্তব্যে উল্লেখ করেন শিবলী।

অনুষ্ঠানে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন উইমেন্স হিল ফেডারেশনের রুপসী চাকমা, জাসদ ছাত্রলীগের সভাপতি মো সাজু, ছাত্রফ্রন্টের ঢাবি সভাপতি সালমান সিদ্দিকি। এছাড়াও সংহতি প্রকাশ করে নারীপক্ষ, নিজেরা করিসহ প্রায় ২০টি সংগঠন।

গত রোববার রাতে চরজুবলী ইউনিয়নের মধ্যম বাগ্যা গ্রামের সোহেল, হানিফ, স্বপন, চৌধুরী, বেচু, বাসু, আবুল, মোশারেফ ও ছালাউদ্দিন ৪০ বছর বয়সী এক নারীর বসত ঘর ভাঙচুর করে।

এক পর্যায়ে তারা ওই নারীর স্বামী ও মেয়েকে বেঁধে রেখে তাকে ঘরের বাইরে নিয়ে গণধর্ষণ করে। পরদিন ওই নারী ও তার স্বামীকে ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী ৯ জনকে আসামি করে চরজব্বার থানায় মামলা দায়ের করেন।

এখনও পর্যন্ত সুবর্ণচরে গণধর্ষণ মামলার মূল পরিকল্পনাকারী হাসান আলী ভুলুসহ মোট ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ধর্ষকসুবর্ণচর
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT