বাংলাদেশ

সুফিয়া কামালের ১০৫তম জন্মদিন আজ

সুফিয়া কামালের ১০৫তম জন্মদিন আজ

নারী মুক্তি, গণতন্ত্র, সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা মহিয়সী নারী সুফিয়া কামালের ১০৪তম জন্মবার্ষিকী ও ১০৫তম জন্মদিন আজ।

১৯১১ সালের এই দিনে বরিশাল জেলার শায়েস্তাবাদে নানার বাড়িতে ১৯১১ সালের ২০ জুন (সোমবার, ১০ আষাঢ় ১৩১৮ বঙ্গাব্দ, বেলা ৩টায়) জন্মগ্রহণ করেন তিনি।

কবির পৈতৃক নিবাস ছিলো অবিভক্ত ভারতের ত্রিপুরা জেলার শিলাউর গ্রামে। মা সাবেরা বানু এবং বাবা সৈয়দ আব্দুল বারি। ডাকনাম ছিল হাসনা বানু। নানী রেখেছিলেন এই নাম আরব্য উপন্যাসের হাতেম তাইয়ের কাহিনী শুনে। আর সুফিয়া খাতুন নাম রেখেছিলেন তার দরবেশ নানা।

তিনিই পরবর্তী কালের সুফিয়া কামাল। মানবমুক্তির জন্য যিনি নিরলস কাজ করে গেছেন।

সংগ্রামী এই অগ্রজ বায়ান্ন’র ভাষা আন্দোলন, ’৬৯ এর গণঅভ্যুত্থানে অংশ নিয়েছেন। ’৭১ এর মার্চে অসহযোগ আন্দোলনেও নেতৃত্ব দেন।

রচনা করেছেন কবিতা, গল্প ও ভ্রমণ কাহিনী। একুশে পদক, স্বাধীনতা দিবস পদক ও বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন কবি।

নারী-পুরুষ সমঅধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছিলেন সুফিয়া কামাল। দিনটি উপলক্ষে স্মারক বক্তৃতা, সম্মাননা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছে তাঁর প্রতিষ্ঠিত বাংলাদেশ মহিলা পরিষদ।

এছাড়াও অন্যান্য সংগঠনও দিবসটি পালনে নানান কর্মসূচির হাতে নিয়েছে।

বিষয়:সুফিয়া কামাল সুফিয়া কামালের জন্মদিন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…