চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুফিয়া কামালের সম্মানে গুগলের লাল-সবুজ ডুডল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৯ অপরাহ্ণ ২০, জুন ২০১৯
- সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A
গুগল ডুডল-সুফিয়া কামালের জন্মদিন

আধুনিক বাংলাদেশের নারী আন্দোলনের অন্যতম পুরোধা কবি বেগম সুফিয়া কামালের ১০৮তম জন্মবার্ষিকী আজ। তার জন্মদিন উপলক্ষে লাল-সবুজে মোড়ানো একটি সুন্দর ডুডল প্রকাশ করেছে টেক জায়ান্ট গুগল।

বিশেষ বিশেষ উপলক্ষ এবং বিশিষ্ট ব্যক্তিত্বদের উল্লেখযোগ্য দিনগুলোতে নানারকম ভিন্নধর্মী লোগো বা ডুডল তৈরি করে গুগল। এবার বাংলাদেশের খ্যাতনামা কবি সুফিয়া কামালের জন্মদিনে তাকে সম্মান জানালো প্রতিষ্ঠানটি।

ডুডলটিতে মাথায় ঘোমটা দিয়ে হালকা রঙা একটি শাড়ি পরে শান্ত মুখে বসে আছেন প্রবীণ সুফিয়া কামাল। চোখে লালচে মোটা ফ্রেমের চশমা, ঠোঁটে আবছা হাসি। যেন কিছু ভাবতে ভাবতে তাকিয়ে আছেন।

সুফিয়া কামালের পেছনে সবুজ রঙে অনেকটা বাংলা বর্ণমালার আদলে ইংরেজিতে লেখা আছে ‘গুগল’। তার নিচে একই রঙে অসংখ্য নারীর অবয়ব হাতে হাত রেখে দাঁড়িয়ে আছে। সবকিছুর পেছনে রয়েছে বাংলাদেশের পতাকার লাল টুকটুকে সূর্য।

ডুডলটিতে ক্লিক করলে সুফিয়া কামালের জীবনীসহ তার সম্পর্কে বিভিন্ন তথ্য ও প্রকাশিত সংবাদের লিংকসহ একটি গুগল সার্চ রেজাল্ট পেজ চলে আসে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কবি সুফিয়া কামালগুগল
শেয়ারTweetPin

সর্বশেষ

চ্যানেল আই বিশ্বকাপ ফেস্ট: শুক্রবার গড়াবে তিন দলের লড়াই

জুলাই ২, ২০২৬

শাস্তি পাননি মেসি, বলোগানের লাল কার্ড সঠিক?

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভিসা প্রক্রিয়া সহজ এবং দ্রুত করতে ভিসা নীতি সংশোধনের উদ্যোগ

জুলাই ২, ২০২৬

মেসির জন্মদিনে চিঠি লিখে আর্জেন্টিনার ম্যাচ দেখতে যাচ্ছে ৮ বছরের লিতভি

জুলাই ২, ২০২৬

জেদ্দায় এইচএসসি পরীক্ষা শুরু

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT