সুপ্রিম কোর্ট বিটে নিয়মিত ও পেশাদার সাংবাদিকদের নিয়ে ‘সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম (এসআরএফ) নামে সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে।
রোববার সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে নিয়মিত সাংবাদিকদের উপস্থিতিতে নতুন এই সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে বলে এক বার্তায় জানান, এই সংগঠনের কার্যনির্বাহী কমিটির যুগ্ম-সম্পাদক মেহেদী হাসান ডালিম।
যেখানে বলা হয়েছে, নতুই এই সংগঠনের কার্যনির্বাহী কমিটির সভাপতি চ্যানেল-২৪ এর সিনিয়র রিপোর্টার মাসউদুর রহমান রানা ও সাধারণ সম্পাদক ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের স্টাফ রিপোর্টার গোলাম রব্বানী নির্বাচিত হয়েছেন।
সহ-সভাপতি পদে ঢাকা মেইলের সিনিয়র রিপোর্টার আমিনুল ইসলাম মল্লিক, যুগ্ম-সম্পাদক পদে ঢাকা পোস্টের সিনিয়র রিপোর্টার মেহেদী হাসান ডালিম নির্বাচিত হয়েছেন।
সাংগঠনিক সম্পাদক পদে সময় টিভির বিশেষ প্রতিনিধি আফজাল হোসেন, কোষাধ্যক্ষ পদে বাংলা ট্রিবিউনের বাহাউদ্দিন আল ইমরান, ম্যাগাজিন ও দপ্তর সম্পাদক হিসেবে কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার পিয়াস তালুকদার নির্বাচিত হয়েছেন।
আর কমিটির কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি মাজহারুল হক মান্না, ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মো. দিদারুল আলম, কালবেলার বিশেষ প্রতিনিধি কবির হোসেন।








