চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিচারপতি আবু সাইদ আহম্মদের জানাজা অনুষ্ঠিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৯ অপরাহ্ণ ২৬, ডিসেম্বর ২০২০
বাংলাদেশ
A A

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির ( সুপ্রিমকোর্ট বার) সাবেক সম্পাদক ও সাবেক বিচারপতি আবু সাইদ আহম্মদের নামাজে জানাজা সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

সাবেক এ বিচারপতি শুক্রবার দিবাগত রাত দেড়টায় রাজধানীর ওয়ারীর নিজ বাসায় ইন্তেকাল করেন (ইন্না … রাজেউন)। তার বয়স হয়েছিল ৮২ বছর।

শনিবার বাদ জোহর তার নামাজে জানাজা সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাযায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, সুপ্রিমকোর্টের উভয় বিভাগের বিচারপতিগন, এটর্নি জেনারেল ও সুপ্রিমকোর্ট বার এর সভাপতি এএম আমিন উদ্দিন, সুপ্রিমকোর্ট বারের সম্পাদক ব্যারিষ্টার রুহুল কুদ্দুস কাজল, সিনিয়র আইনজীবী, সুপ্রিমকোর্ট বার এর সাবেক ও বর্তমান বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, সুপ্রিমকোর্ট প্রশাসনের কর্মকর্তাগনসহ বিভিন্ন শ্রেণী পেশার অনেকে জানাযায় অংশ নেন।

Banglabid

জানাযা শেষে মরহুমের কফিনে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।

বিচারপতি আবু সাইদ আহম্মদের পূত্র সুপ্রিমকোর্ট বারের সাবেক কোষাধ্যক্ষ ব্যারিস্টার মাসুদ আহম্মদ সাইদ শিবলী বাসস’কে জানান, তার পিতা বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনিসহ তার আরো দুই বোন রয়েছেন। তারা সকলেই আইনজীবী। আজ বাদ মাগরিব শেষে জানাযার পর গাজীপুরের কালীগঞ্জের নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

সুপ্রিমকোর্ট বার সম্পাদক ব্যারিষ্টার রুহুল কুদ্দুস কাজল বিচারপতি আবু সাইদ আহম্মদের কর্মজীবনের বৃত্তান্ত তুলে ধরেন এবং জানাযা নামাজ পূর্ব অনুষ্ঠান সুপ্রিমকোর্ট বার এর রীতি অনুযায়ী সঞ্চালনা করেন।

Reneta

বিচারপতি আবু সাইদ আহম্মদের মৃত্যুতে শোক ও দূঃখ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, এটর্নি জেনারেল ও সুপ্রিমকোর্ট বার সভাপতি এ এম আমিন উদ্দিন, সম্পাদক ব্যারিষ্টার রুহুল কুদ্দুস কাজল, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতিসহ বিভিন্ন সংগঠন।

বিচারপতি আবু সাইদ আহম্মদের জন্ম ১৯৩৮ সালের ২৩ আগষ্ট ঢাকার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। তিনি ১৯৫৪ সালে এসএসসি, ১৯৫৬ সালে এইচএসসি, ঢাকা কলেজ থেকে ১৯৫৮ সাল বিএ, সিটি ল’ কলেজ থেকে ১৯৬১ সালে এলএলবি সম্পন্ন করেন। ১৯৬৩ সাল থেকে ঢাকা বার-এ আইন পেশা শুরু করেন, ১৯৬৬ সাল থেকে হাইকোর্টে প্র্যাকটিস শুরু করেন। ১৯৯২ সাল থেকে হাইকোর্ট বিভাগের বিচারপতি এবং ২০০২-২০০৩ সালে আপিল বিভাগের বিচারপতি হিসেবে অবসর গ্রহণ করেন।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

শিক্ষিত ও স্বাবলম্বী নারীর ডিভোর্স কেন বেশী হয়?

পরবর্তী

করোনাভাইরাস: শনাক্তের সংখ্যা কমে মৃত্যু বেড়েছে

পরবর্তী

করোনাভাইরাস: শনাক্তের সংখ্যা কমে মৃত্যু বেড়েছে

ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতানো কোচকে পাচ্ছে বাংলাদেশ

সর্বশেষ

জিম্মার শর্ত ভঙ্গ, বন বিভাগের হেফাজতে ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

হিজাব পরেও কীভাবে চুল সুন্দর, সুস্থ ও প্রাণবন্ত রাখবেন

আগস্ট ২৫, ২০২৬

ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আগস্ট ২৫, ২০২৬

সংস্কারে সহযোগিতার আশ্বাস ইউএনডিপির

আগস্ট ২৫, ২০২৬

ইরানকে একঘরে করতে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT