চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সুপারস্টার নায়িকা হওয়ার স্বপ্ন দেখি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৪ পূর্বাহ্ণ ৩০, নভেম্বর ২০১৮
বিনোদন
A A

‘দহন’ ছবিতে ছয়টি গুরুত্বপূর্ণ চরিত্র। সিয়াম, পূজা, আমি, মম আপু (জাকিয়া বারী মম) বাবু ভাই (ফলজুর রহমান বাবু) এবং শিশুশিল্পী রাইসা। এখানে আমার চরিত্রের নাম ফুলবানু। অনেক গরীব ঘরের মেয়ে। সিনেমার নায়িকা হওয়ার অনেক ইচ্ছে থাকে। চোখে রঙিন স্বপ্ন থাকে সিনেমায় কাজ করবো। আর বেশি কিছু বলা যাবে না। বাকিটা শুক্রবার (৩০ নভেম্বর) সিনেমা মুক্তির পর দেখলে বোঝা যাবে।

কথাগুলো বলছিলেন নবাগত রাজ রিপা। যিনি জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ও রায়হান রাফী পরিচালিত ‘দহন’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষিক্ত হতে যাচ্ছেন। চ্যানেল আই অনলাইনকে রাজ রিপা বলেন, ‘ছোটবেলা থেকেই আমার নায়িকা হওয়ার প্রবল ইচ্ছে ছিল। অন্যকিছু করবো এটা কখনোই ভাবিনি। প্রথম ছবির চরিত্রের সঙ্গে কীভাবে যেন মিলে গেছে। বিষয়টা বেশ মজার মনে হয়। তবে ‘দহন’ ছবিতে ওই অর্থে কোনো নায়কা-নায়িকা নেই। এর গল্পটাই সব।

 

ছবির প্রযোজক আবদুল আজিজ ভাইয়ের সঙ্গে আমি যোগাযোগ করি। জানাই, ছবিতে কাজ করতে চাই। এরপর তিনি আমাকে জানান, তিনজন নায়িকা প্রয়োজন। একজন পূজা, তখন মমর স্থানে ছিলেন বাঁধন, আরেকজন ঠিক হয়নি। এরপর সাত-আটটা মেয়েকে দিয়ে অডিশন নেন। তারমধ্যে থেকে আমাকে নেন। এরপর অভিনয়ের জোর দেই। চেষ্টা করেছি আমি নিজেকে মেলে ধরতে।

রাজ রিপা বলেন, অভিনয় নিয়ে আমার তেমন কোনো অভিজ্ঞতা নেই। এত প্রতিযোগিতার মধ্যে অভিনয় না শিখে, ছবিতে কাজ শুরু করা এবং নিজেকে প্রমাণ করা অনেক কঠিন ব্যাপার। ‘দহন’ ছবিতে অনেক গুণী এবং সিনিয়র শিল্পীরা কাজ করেছেন। তারা অভিনয়ে খুব অভিজ্ঞ। তাদের সঙ্গে কাজের সময় আমি শুধু দেখেছি কীভাবে তারা অভিনয় করেন। প্রত্যেককে ফলো করে আমি নিজের ক্যারিয়ার তুলেছি। বাকিটা দর্শক বিচার করবেন।’

নোয়াখালীর মেয়ে রাজ রিপার বেড়ে ওঠা বাগেরহাটের মংলায়। তিন বোনের মধ্যে তিনি মেজো। ‘দহন’-এ কাজের আগে চারমাসে কয়েকটি ধারাবাহিক নাটকে ছোট ছোট চরিত্রে অভিনয় করেন। তবে তার স্বপ্ন ছিল, সিনেমার নায়িকা হওয়া। সেই সুযোগ দিয়েছে জাজ মাল্টিমিডিয়া। বললেন, সিনেমা ছাড়া কোথাও কাজ করতে চাইনা। দহনের পর আগামীতে নতুন চমক নিয়ে শিগগির হাজির হবেন বলেও জানান এই নবীন তারকা। বললেন, ডিসেম্বরের ৭ আমার জন্মদিন। এবারের জন্মদিনটা আমার কাছে একেবারেই স্পেশাল। তখনই নতুন খবর জানাবো।

রিপার ইচ্ছে, তিনি নিয়মিত চলচ্চিত্রে কাজ করবেন। বললেন, আমি দেখি স্বপ্ন একজন দক্ষ অভিনেত্রী হবো, নামকরা নায়িকা হবো যে কিনা সুপারস্টার! চলচ্চিত্রে আমার অবস্থা শক্ত হবে।

রিপা বলেন, এটা অনেক কঠিন হবে। আমার মতো অনেকেই এখানে কাজ করতে আসছেন। দাঁড়াতে পারছেন না খুব কম, স্বপ্ন ঝরে ফিরে যাচ্ছে। কিন্তু আমি নিজেকে লাকি মনে করছি, কারণ জাজের মাধ্যমে আমার বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে। সবার কাছে দোয়া চাই, আমি নিজেকে প্রমাণ করতে চাই।

ছবি: জাকির সবুজ

ট্যাগ: জাজ মাল্টিমিডিয়াদহনপূজা চেরিরাজ রিপালিড বিনোদনসিয়াম আহমেদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভয়াবহ অগ্নিকাণ্ড কেড়ে নিলো ২ শ্রমিকের জীবন

পরবর্তী

সাজঘরে সৌম্য-মুমিনুল, এগোচ্ছেন সাদমান

পরবর্তী
প্রথমবার টেস্ট ক্যাপ মাথায় চড়ানো সাদমানকে সতীর্থদের অভিনন্দন

সাজঘরে সৌম্য-মুমিনুল, এগোচ্ছেন সাদমান

রোহিঙ্গা

রোহিঙ্গাদের সাগরপথে মালয়েশিয়ায় পাচারের চেষ্টা, আটক ১

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় চীনের দায় নিয়ে প্রশ্ন, ‘ভুয়া’ বলে দাবি বেইজিং

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

‘বাংলাদেশ ও চীনের মধ্যে সহযোগিতায় বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: শিক্ষা মন্ত্রণালয়ের করিডোরে সাপ (সংগৃহীত)।

সচিবালয়ের করিডোরে ৩ সাপ, তারপরে যা ঘটল…

আগস্ট ২৭, ২০২৬

রাজধানীর বর্জ্য থেকে উৎপাদন হবে বিদ্যুৎ

আগস্ট ২৭, ২০২৬
আন্তর্জাতিক বেসরকারি সংস্থা 'নূরা হেলথ'ও বাংলাদেশের জাতীয় টেলিভিশন চ্যানেল 'চ্যানেল আই' চুক্তি স্বাক্ষর করছে।

রোগীর সুস্থতায় পরিবারের ভূমিকা তুলে ধরতে চ্যানেল আই ও নূরা হেলথের যৌথ উদ্যোগ

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT