চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সুন্দর সকাল’ যখন ভয়েরও কারণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৫ অপরাহ্ন ১৪, জুলাই ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

তৃতীয় দিনের সকালে উইকেট থেকে দারুণ টার্ন পেলেন সাকিব আল হাসান। উইকেটরক্ষক নুরুল হাসান সোহানের দক্ষতায় শুরুতেই তুলে নিলেন দুটি উইকেটও। বিরতি পড়ার আগেই নিলেন আরও দুটি। পরে আরেক বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম তুলে নিলেন আরও একটি উইকেট। দারুণ এক সকাল!

যাতে ১ উইকেট হারিয়ে ১৯ রান নিয়ে দিন শুরু করা ওয়েস্ট ইন্ডিজের স্কোর ঘণ্টাখানেকের মধ্যেই হয়ে গেল ৫ উইকেটে ৬৪।

স্পিনারদের কল্যাণে সুন্দর সকাল পার হলেও এটি বাংলাদেশের জন্য ভয়েরও কারণ। কেননা ওয়েস্ট ইন্ডিজের লিড তিনশর কাছাকাছি। ৩৫৪ রানের জবাবে যারা ১৪৯-এর বেশি করতে পারেনি প্রথম ইনিংসে, তাদের জন্য এই লিড তো ভয় জাগানোর জন্য যথেষ্টই!

আগের দিনই ফেরানো গিয়েছিল সিরিজের দুই টেস্টেই সেঞ্চুরি হাঁকানো ক্রেইগ ব্র্যাথওয়েটকে। ৮ রান করে সাকিবের বলে বোল্ড হন এ ডানহাতি ওপেনার। শনিবার দ্বিতীয় দিনের সকালে ডেভন স্মিথ (১৬) সাকিবের দুর্দান্ত একটি ডেলিভারিতে স্টাম্পিং হয়ে সাজঘরে ফেরেন।

সাকিবের তৃতীয় শিকার কিমো পল (১৩)। এবারও নুরুল হাসানের দুর্দান্ত স্টাম্পিং। সাকিবের চতুর্থ শিকার কাইরেন পাওয়েল। এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরার আগে করেন ১৮ রান।

শাই হোপকে ফেরান তাইজুল ইসলাম। ক্যারিবীয়দের দলীয় রান তিন অঙ্ক ছোঁয়ার আগে ৫ উইকেট ফেলে স্বস্তি ফিরিয়েছে টাইগার স্পিনাররা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

হরমুজ প্রণালিতে প্রচলিত শুল্ক নয়, নতুন নীতির ইঙ্গিত ইরানের

এপ্রিল ১৮, ২০২৬

পর্তুগালে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবস উদযাপন

এপ্রিল ১৮, ২০২৬

আগামী বছর হজের খরচ আরও কমানোর চেষ্টা থাকবে: প্রধানমন্ত্রী

এপ্রিল ১৮, ২০২৬

হরমুজ প্রণালি খুললেও ইরানের ওপর নৌ-অবরোধ বহাল থাকবে: ট্রাম্প

এপ্রিল ১৮, ২০২৬
Environment TS

বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

এপ্রিল ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT