চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুন্দর ফুটবল খেলেছে আর্জেন্টিনা, তবে কার্যকরী নয়

অমৃত মলঙ্গীঅমৃত মলঙ্গী
১১:৫৬ পূর্বাহ্ণ ১৭, জুন ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

সুন্দর ফুটবল আর কার্যকরী ফুটবল দুটো আলাদা জিনিস। বক্সের সামনে ড্রিবল করে বল আয়ত্তে নেয়া সুন্দর ফুটবল। আর ড্রিবল না করে সুবিধাজনক পজিশনে থাকা খেলোয়াড়কে বলটা ছেড়ে দেয়া কার্যকরী ফুটবল। আর্জেন্টিনা এই কার্যকরী ফুটবলটা খেলতেই পারেনি।

১-১ গোলের ম্যাচ দেখে খারাপ লাগছে। এই খারাপ লাগা আর্জেন্টিনার সমর্থক বলে নয়, মেসি নামের এক মহাতারকার ওই বিষণ্ণ মুখ দেখে। আগেরদিন রোনালদোর ওই মোহনীয় ফ্রি-কিক দেখে ভালো লেগেছিল। সেই ভালো লাগা পর্তুগালের জন্য নয়, শুধু একজন সিআরসেভেনের জন্য।

আর্জেন্টিনার জন্য হা-হুতাশের আড়ালে ভুলে গেলে চলবে না আইসল্যান্ড ভালো ফুটবল খেলেছে। সবার আগে এটিই আমাদের স্বীকার করা উচিত। রক্ষণাত্মক ফুটবলের দোষ তাদের কোন মুখে দিবেন? তারা যে একটা গোল ফেরত দিয়েছে, সেটা তাহলে কোথা থেকে আসল? মাঝে-মাঝে দেখলাম, আর্জেন্টিনা ২-৬-২ ফর্মেশনে গিয়েও গোল বের করতে পারেনি! প্রথমবার বিশ্বকাপ খেলা একটা দল এতটাই চ্যালেঞ্জের মুখে ফেলে দেয় তাদের!

একমাত্র স্ট্রাইকার আগুয়েরো। ওদিকে সেন্টার মিডফিল্ডে মেসি। ডি-মারিয়ারা কাকে বল দিবেন, সেই দোটানা ছিল স্পষ্ট। আগুয়েরোকে দেখলাম বেশ কয়েকবার হা-হুতাশ করতে।

প্রতিপক্ষ রক্ষণে সাত-আটজন রেখে দিবে, দিতেই পারে। ফিফার আইনে বলা নেই এত খেলোয়াড়কে ডিফেন্সে রাখা যাবে না। এমন রক্ষণ ভাঙার কৌশলও ফুটবল দুনিয়ায় আছে। সাম্পাওলির দল সেটা পারল কই।

রক্ষণে ভিড় থাকলে মাঝমাঠে বেশি বেশি পাস খেলে ডিফেন্ডারদের বলের দিকে ডেকে আনতে হয়। আর্জেন্টিনা এই কাজটুকু করেছে শুধু। সঙ্গে বারবার দিক পাল্টানো গতিময় যে ফুটবল দরকার সেটি ছিল না। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে রাশিয়ার খেলা যারা দেখেছেন, তারা একটি বিষয় খেয়াল করে থাকবেন। বক্সের বাইরে দলটি বল পেলেই ক্রস তুলছিল। আর্জেন্টিনা এই কাজটি করলই না। বারবার ভিড় ঠেলে বক্সে ঢুকতে গিয়ে বল নষ্ট হয়েছে। ক্রস বলে জোর না দেয়ার কারণও অবশ্য আছে। সাম্পাওলি জানতেন আইসল্যান্ডের অধিকাংশ খেলোয়াড় লম্বা। এরিয়াল বলের দখলে যাওয়া তাই কঠিন।

Reneta

ওপেন প্লেতে কাজ না হলে সেটপিসে নজর দিতে হয়। মেসি সেটা দিয়েছিলেন। তবে চাপকে জয় করে অতিমানবীয় হয়ে উঠতে পারেননি। শুরু থেকে তার মুখ দেখে মনে হয়েছে এ এক বেকার যুবক, চাকরির চিন্তায় যিনি হতাশ!

মেসি সেন্টার মিডে থাকায় আর্জেন্টিনাকে দেখলাম বারবার মাঝখান দিয়ে আক্রমণে যেতে। ডি-মারিয়াকে দিয়ে উইংপ্লেটা আরেকটু সচল রাখতে পারতেন সাম্পাওলি। সাম্পাওলি পারতেন আরো অনেক কিছু করতে। নিশ্চয়ই ক্রোয়েশিয়ার বিপক্ষে সেসব করবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনা-আইসল্যান্ডবিশ্বকাপ সর্বশেষরাশিয়া বিশ্বকাপ ২০১৮
শেয়ারTweetPin

সর্বশেষ

শিল্পী সমিতির নেতৃত্বে কে আসছে, আরমান-মুক্তি নাকি শিবা শানু-জয়?

জুলাই ২, ২০২৬

কোনো শিক্ষক নির্বাচন করতে চাইলে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী

জুলাই ২, ২০২৬

নারী টি-২০ বিশ্বকাপ ফাইনালে গাইবেন রিটা ওরা

জুলাই ২, ২০২৬

এইচএসসি পরীক্ষায় নতুন নিয়ম, অংশ নিতে পারেনি ৫ লাখ ৪৩ হাজার শিক্ষার্থী

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

‘জুলাই স্মৃতি জাদুঘর’ উদ্বোধন হচ্ছে ৫ আগস্ট

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT