চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুন্দরীদের সন্ধানে ‘মমতাজ সুন্দরীতমা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫০ অপরাহ্ণ ১৭, মে ২০১৭
বিনোদন
A A

শুরু হলো ‘মমতাজ সুন্দরীতমা’ প্রতিযোগিতা। দেশের বিভিন্ন এলাকার সুন্দরীদের সন্ধানে মমতাজ হারবালের সঙ্গে যৌথভাবে প্রতিযোগিতাটি আয়োজন করছে এনটিভি। আর প্রতিযোগিতার পুরো কা‍র্যক্রম পরিচালিত হবে এনটিভি অনলাইনের (ntvbd.com) মাধ্যমে। প্রতিযোগিতায় বিচারক হিসেবে আছেন চিত্রশিল্পী সমরজিৎ রায় চৌধুরী, রূপবিশেষজ্ঞ আফরোজা পারভীন এবং অভিনয়শিল্পী ঊর্মিলা শ্রাবন্তী কর।

জানা গেছে, প্রতিযোগিতায় প্রথম বিজয়ী পুরস্কার হিসেবে পাবেন এক লাখ টাকা, প্রথম রানা‍রআপ ৫০ হাজার টাকা আর দ্বিতীয় রানারআপের জন্য থাকছে ২৫ হাজার টাকা। এর সঙ্গে থাকছে মমতাজ হারবালের স্পন্সর করা টেলিফিল্ম ও বিজ্ঞাপনে এক বছর কাজ করার সুযোগ। বাকি সাতজনের জন্যও রয়েছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। এ ছাড়া ফাইনালে অংশ নেওয়া ১০ জনের জন্য থাকছে সনদ।

আয়োজকদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সারা দেশের ১৮ থেকে ৩০ বছর বয়সী তরুণীরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। তাঁদের মধ্য থেকে বেছে নেওয়া হবে সেরা ১০ সুন্দরীকে। প্রবাসী বাংলাদেশিরাও এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। গতকাল মঙ্গলবার থেকে শুরু হয়েছে নিবন্ধন।

যেভাবে বাছাই হবেন সেরা সুন্দরী

সারা দেশ ও প্রবাসী বাংলাদেশি তরুণীরা অংশ নিতে পারবেন ‘মমতাজ সুন্দরীতমা’ প্রতিযোগিতায়। শিকড় থেকে শিখরে পৌঁছাতে প্রতিযোগীদের অনুসরণ করতে হবে কয়েকটি ধাপ :

প্রথম ধাপ : নিবন্ধনের মাধ্যমে প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন তাঁরা। এ জন্য প্রথমে এনটিভি অনলাইনের পেজ লিংকে (ntvbd.com/mumtaz-sundoritoma) আজ থেকে নিজের বিস্তারিত তথ্য দিতে হবে। সেখানে চেহারার ডান, বাম ও সামনের দিক থেকে সম্প্রতি তোলা ছবি দিতে হবে। এ ছাড়া যে কোনো প্ল্যাটফর্মে আপলোড করা নিজ চেহারার একটি ভিডিও লিংক দিতে পারবেন (বাধ্যতামূলক নয়)। নিবন্ধন চলবে ১৬ জুন পর্যন্ত।

দ্বিতীয় ধাপ : প্রতিযোগীদের পাঠানো ছবি থেকে বিচারকরা বেছে নেবেন সেরা ৪০ জনকে। নির্বাচিত ৪০ জনের ছবি এনটিভি অনলাইনে প্রদর্শন করা হবে। সেখানে নিজের পছন্দের প্রতিযোগীকে ভোট দিতে পারবেন এনটিভি অনলাইনের পাঠক। ভোট গ্রহণ চলবে ৩ থেকে ২৩ জুলাই পর্যন্ত।

তৃতীয় ধাপ : এই ধাপে পাঠকের ভোট ও বিচারকদের মতামতের ভিত্তিতে বেছে নেওয়া হবে সেরা ১০ সুন্দরী। তাঁদের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নিতে ঢাকায় আমন্ত্রণ জানানো হবে।

চতুর্থ ধাপ : নির্বাচিত ১০ সুন্দরীকে গ্রুমিং করাবেন দেশের জনপ্রিয় বিউটি এক্সপার্টরা।

পঞ্চম ধাপ : নির্বাচিত সেরা ১০ সুন্দরীকে নিয়ে অনুষ্ঠিত হবে চূড়ান্ত প্রতিযোগিতা। সেখান থেকে বিচারকদের মতামতের ভিত্তিতে বেছে নেওয়া হবে শীর্ষ তিনজনকে। সবশেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। চূড়ান্ত প্রতিযোগিতার পুরো অনুষ্ঠান এনটিভিতে সম্প্রচার করা হবে। পাশাপাশি এনটিভি অনলাইনসহ এনটিভির অন্যান্য সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতেও সম্প্রচার করা হবে।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

টাঙ্গাইলে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

পরবর্তী

ছাত্রলীগ নেতাসহ ৪ জন হত্যা মামলায় ২৩ আসামির মৃত্যুদণ্ড

পরবর্তী

ছাত্রলীগ নেতাসহ ৪ জন হত্যা মামলায় ২৩ আসামির মৃত্যুদণ্ড

জিয়া এবং বঙ্গবন্ধুর মন্ত্রিসভার অনেকে ১৫ আগস্টের হত্যাকাণ্ডে জড়িত: প্রধানমন্ত্রী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নেপালে আকস্মিক বন্যায় ১৬ জনের মৃত্যু, নিখোঁজ ৩৮৪ পর্যটক

আগস্ট ২৬, ২০২৬

বিসিবির নতুন দায়িত্বে রাবিদ ইমাম

আগস্ট ২৬, ২০২৬

‘টক্সিক’ দেখে দর্শক বলছেন ‘তিন ঘণ্টার যন্ত্রণা’!

আগস্ট ২৬, ২০২৬
স্থানীয় শিল্পী ও তরুণ প্রতিভাদের সঙ্গীতে দর্শক-শ্রোতারা ফিরে যান বাংলাদেশের মেঠোপথ আর নদীর কলতানে

লালন, হাসন, করিমদের গানে ডালাসে শেকড়ের উৎসব

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি এখন আগের চেয়েও জনপ্রিয় ও শক্তিশালী: রুহুল কবির রিজভী

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT