চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুন্দরীদের নিয়ে হাবিব-হৃদয়ের খুনসুটি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০১ পূর্বাহ্ণ ২৩, এপ্রিল ২০১৬
বিনোদন
A A

সুন্দরীদের নিয়ে বেশ ভালোই খুনসুটিতে মেতেছেন সময়ের জনপ্রিয় দুই
সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ ও হৃদয় খান।

চার মিনিট আট সেকেন্ডের ওই ভিডিওটি
শুক্রবার ধারণ করা হয় হৃদয় খানের মুঠোফোনে। এসময় তার গাড়িতে ছিলেন হাবিব ওয়াহিদও। আর
সেই ভিডিওটি হৃদয় নিজের ফেসবুক পেজে প্রকাশ করেন।

ভিডিওতে হাবিব ওয়াহিদ কোনো এক আড্ডার কথা উল্লেখ করে বলেন, ‘কিছু দিন আগে আমরা কয়েকজন মিউজিশিয়ান বন্ধু ঢাকার বাইরে ঘুরে আসার প্ল্যান করছিলাম। তখন একজন বললেন ওই সফরে যদি সুন্দরী মেয়েরা না যায় তাহলে তো হৃদয় খানের জন্য ইনজাস্টিস হবে!’

এমন কথার পরিপ্রেক্ষিতে বিব্রত হৃদয় খান হাবিবকে একরকম জোর করেই থামিয়ে দিয়ে বলেন, ‘না না একদম ভুল কথা। আপনি আসল কথাটা ইগনোর করছেন। সেখানে বলা হয়েছে- ওই ট্যুরে যদি সুন্দরী মেয়েরা না আসে তাহলে হাবিব ওয়াহিদ এবং হৃদয় খানের প্রতি অবিচার হবে!’

এবার হৃদয় খানকে থামিয়ে লাজুক হাবিব ওয়াহিদ বলেন, ‘মোটেই না। আমার স্পষ্ট মনে আছে। আমি বরং তখন তোমাকে বাঁচিয়েছি। আমি বলেছি, এই ট্যুরে সুন্দরী মেয়েরা না গেলে হৃদয়ের কিছুই হবে না। বরং আমি মনে করি সুন্দরী মেয়েদের প্রতি এক ধরনের ইনজাস্টিস করা হবে তাদেরকে যদিওই ট্যুরে যাওয়ার সুযোগ না দেওয়া হয়।’

‘সুন্দরী মেয়ে’ ইস্যুতে হাবিব-হৃদয়ের এমন খুনসুটি ভিডিওটি আলোচনায় আসে ফেসবুক দুনিয়ায় তাদের ফ্যান-ফলোয়ারদের মধ্যে।

Reneta

এদিকে এমন খুনসুটির রেশ থাকবে এবিসি রেডিওর একটি অনুষ্ঠানে। ওই ভিডিও বার্তায় হৃদয় জানান, কিছুদিন ধরে তিনি এবিসি রেডিওর একটি অনুষ্ঠান সঞ্চালনা করছেন। নাম তার ‘এইচকে শো’। যার এবারের পর্বে অতিথি হিসেবে আসছেন হাবিব।

শনিবার (২৩ এপ্রিল) রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত এই অনুষ্ঠানে এমনই মজার মজার খুনসুটিতে মাতবেন হাবিব-হৃদয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: হাবিব ওয়াহিদহৃদয় খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

লন্ডনে প্রতিবন্ধীদের প্রতিষ্ঠান পরিদর্শনে শাইখ সিরাজ

পরবর্তী

‘হত্যার সঙ্গে চরমপন্থী ইসলামী সংগঠন জড়িত থাকতে পারে’

পরবর্তী

‘হত্যার সঙ্গে চরমপন্থী ইসলামী সংগঠন জড়িত থাকতে পারে’

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় ডিবেট ফোরামের নতুন কমিটি

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT