বর্ষীয়ান রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে শূন্য হওয়া জাতীয় সংসদের সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের উপনির্বাচন শেষ হয়েছে। বৃহস্পতিবার সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল চারটা পর্যন্ত। তবে বৃষ্টির কারণে ভোটারদের উপস্থিতি তুলনামূলক ভাবে অনেক কম ছিল ।
সুনামগঞ্জ-২ আসনের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী ডক্টর জয়া সেন গুপ্তা। তার প্রতিদ্বন্দ্বী সিংহ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মাহবুব আলম ছায়েদ আলী (রেজু)।
নির্বাচিত হলে এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করারও প্রতিশ্রুতি দিয়েছেন উভয় প্রার্থী। হাওর অধ্যুষিত দিরাই ও শাল্লা উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-২ আসনে ভোটার সংখ্যা ২ লাখ ৪৬ হাজার ১১৩ জন। দুই উপজেলায় ১১০ টি ভোটকেন্দ্রের মধ্যে ৫১টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে নিরাপত্তা ব্যবস্থা বিন্যাস করেছিল প্রশাসন।
ভোট গ্রহণ শেষ হয়ে গণনা চলাকালীন সময়ে আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থা রয়েছে।







