জনপদ

সুনামগঞ্জে সাম্প্রদায়িক হামলায় প্রকৃত অপরাধীদের শাস্তি দাবি

মানববন্ধনে অংশগ্রহণকারীরা স্লোগান দিচ্ছেন ও মানববন্ধন করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

সুনামগঞ্জে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে মানববন্ধন ও মানববন্ধনে অংশগ্রহণকারীরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

সুনামগঞ্জের শাল্লায় সাম্প্রদায়িক হামলার ঘটনায় প্রকৃত অপরাধীদের শাস্তির দাবিতে এবং ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার ঝুমন দাসের মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে শহরের আলফাত স্কয়ারে হিউম্যান ফাস্ট মুভমেন্ট এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন: শাল্লার নোয়গাঁও গ্রামে বর্বরোচিত হামলার ঘটনায় প্রকৃত অপরাধীরা জামিন পেলেও ঝুমন দাস এখনও জামিন পাননি। দরিদ্র ঝুমন দাসের পরিবার মানবেতর জীবনযাপন করছে। এ বিষয়ে তারা বিচার বিভাগের দৃষ্টি আকর্ষণ করেন।

বিষয়:ঝুমন দাস শাল্লা সুনামগঞ্জ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…