কৃষি

সুনামগঞ্জে বিল শুকিয়ে মাছ ধরায় হুমকিতে ফসল

সুনামগঞ্জে বিল শুকিয়ে মাছ ধরায় হুমকিতে ফসল

সুনামগঞ্জে মাছ ধরার জন্য বিল শুকানোয়  হুমকির মুখে পড়েছে শত একর জমির ফসল। মৎস্য সংরক্ষণ আইনের নীতিমালা লংঘন করে সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নে উথমা বিলটি শুকিয়ে মাছ ধরছে স্থানীয় বাসিন্দারা। এতে নষ্ট হতে চলছে বোরো ফসল।

বিলের দুই পাশের জমিতে আবাদ করা  হয়েছে বোরো ধান।  বিল শুকানোয় সেচ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক।

এ ব্যাপারে সদর উপজেলা সিনিয়র মৎস্য  কর্মকর্তা বলেছেন, বিল শুকিয়ে  মাছ ধরা মৎস্য সংরক্ষণ আইনের পরিপন্থি।

বিষয়:বিল সুনামগঞ্জ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…