চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুনামগঞ্জে নদীর তীরবর্তী এলাকা যেন ময়লার ভাগাড়

জাহাঙ্গীর আলমজাহাঙ্গীর আলম
৫:০৮ অপরাহ্ণ ২৪, জানুয়ারি ২০২০
- সেমি লিড, জনপদ, পরিবেশ, সুনামগঞ্জ
A A

সুনামগঞ্জের নদীর তীরবর্তী প্রতিটি বাজারে ও খোলা স্থানে সব ধরনের ময়লা-আবর্জনা অপরিকল্পিতভাবে ফেলার কারণে ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। এতে করে নষ্ট হচ্ছে নদীর পানি ও পরিবেশ।

জানা যায়, জেলার তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা, বিশ্বম্ভরপুর, ছাতক, দোয়রাবাজারসহ ১১টি উপজেলার নদীর তীর এলাকা এখন ময়লার ভাগাড়ে পরিনত হয়েছে। নদীর তীরে বাসা-বাড়ির ময়লা-আবর্জনা ছুঁড়ে ফেলা, বাসা-বাড়ির বাথরুমের পানি ও রাস্তার ড্রেনেজ লাইনের ময়লা নির্গত হওয়ায় পানি নোংরা হচ্ছে।

এছাড়া জেলার পৌর শহর সুরমা নদীর উত্তর আরপিননগর নদীর তীর এলাকা, পশ্চিমবাজার, মধ্যবাজার, সাহেববাড়ি সেলুঘাট, চাঁদনীঘাট, সুরমা হকার্স মার্কেট সংলগ্ন নদীর তীর এলাকা, জগন্নাথবাড়ি নদীর তীর, প্রধান মাছ বাজার এলাকা জেলরোড ফেরিঘাট এলাকা, লঞ্চঘাট এলাকা, উকিলপাড়া এলাকা, ষোলঘর নদীর তীর এলাকায় ময়লা-আবর্জনা ফেলে নোংরা পরিবেশ তৈরি করা হচ্ছে। এসব ময়লার স্তুপ থেকে প্রতিনিয়ত দুর্গন্ধ ছড়িয়ে পড়ে এলাকার পরিবেশ দূষিত হচ্ছে।

এ কারণে সাংসারিক কাজে নদীর পানি ব্যবহার করছেন নদীর তীরবর্তী এলাকায় বসবাসরত মানুষজন। কিন্তু কাপড় ধোয়াসহ অন্যান্য কাজ করতে হচ্ছে তাদের।

নদীর তীরে ময়লা-আবর্জনা ফেলায় পরিবেশ নষ্ট হওয়ার অন্যতম কারণ বলে দাবি পরিবেশবাদী সংগঠনের। তাই নদীর তীর রক্ষায় এবং পরিবেশ সুরক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।

জেলা সদর উপজেলার আরপিন নগর এলাকার রাকিবুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে বলেন, শহরের বিভিন্ন স্থানে ডাস্টবিন স্থাপন করা আছে। শহর পরিচ্ছন্ন রাখার জন্য অতিরিক্ত ক্লিনার আছে। আমাদের পৌরসভার গাড়ি দিয়ে বাসা-বাড়ি থেকে ময়লা-আবর্জনা নিয়ে আসে। এরপরও এক শ্রেণীর মানুষ নদীর তীরে ময়লা-আবর্জনা ফেলে দেয়। এতে পরিবেশ নষ্ট হয়। নদীর পানি প্রতিনিয়ত ব্যবহার করতে হয় আমাদের। নদীর তীরে যদি ময়লা-আবর্জনা ফেলা হয় তখন পানি দূষিত হয়। পানি কেউ ব্যবহার করতে পারেন না। পঁচা দুর্গন্ধ বের হয়। এতে রোগ জীবাণুও সৃষ্টি হয়। তাই নদীর তীরের ময়লা-আবর্জনা অপসারণ জরুরি প্রয়োজন।

Reneta

এলাকাবাসীসহ সচেতন মহল বলেন,শহরের নদীর দিকে তাকালে দেখা যায় নদীর তীরে ময়লার একাধিক স্তুপ থেকে ময়লার দুর্গন্ধ ছড়ায়। এই ময়লা আবার কেউ কেউ আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে। আগুনে পুড়ে ফেলার সময়ও ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে দুর্গন্ধ ছড়ায় শুধু নয় এতে বায়ু দূষনে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে।

লঞ্চঘাট এলাকার বাসিন্দা সাজিদুর রহমান বলেন, যেখানে সেখানে ময়লা-আবর্জনা ফেলার কারণে মশা-মাছির জন্ম হয়। দুর্গন্ধ ছড়িয়ে পড়ে পরিবেশ নষ্ট হয় এবং রোগেরও সৃষ্টি হয়। তাই ময়লা পানি বা আবর্জনা ফেলার আগে পরিবেশ নিয়ে ভাবতে হবে সকলকে। সুন্দর পরিবেশ সুরক্ষা সকলের দায়িত্ব। সবাইকে এই সব ময়লা ফালানো থেকে বিরত থাকতে হবে এবং নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার জন্য সচেতনতা সৃষ্টি করতে হবে।

সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলন সংগঠনের সভাপতি আবু নাসের বলেন, শহরের আনাচে-কানাচে কিছু কিছু জায়গায় যেমন ময়লা-আবর্জনা দেখা যায় তেমনি নদীর তীরেও বেশ কিছু জায়গায় ময়লার স্তুপ দেখা যায়। যারা ময়লা ফেলেন তাদের সচেতন হওয়া উচিত। কারণ এই নদীর পানিতে অনেকে গোসল করেন। সাংসারিক কাজকর্মেও ব্যবহার করেন। মানুষ নদীপথে চলাচলের সময় এই নোংরা পরিবেশ তাদেরও নজরে আসে। এই জন্য নদীর তীর রক্ষায় এবং পরিবেশ সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া উচিৎ।

পৌর কাউন্সিলর চঞ্চল কুমার লোহ বলেন, নদীর তীরের পরিবেশ সুরক্ষায় মানুষকে আরো সচেতন হতে হবে। আমরা বর্জ্য অপসারণ ব্যবস্থাপনাকে আরো জোরদার করব। যাতে করে নদী ও পরিবেশ নষ্ট না হয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

কিউবায় মার্কিন আগ্রাসনের আশঙ্কা

মে ১৭, ২০২৬

সৌদি আরবে ঈদুল আজহা ২৭ মে

মে ১৭, ২০২৬

ব্যাটিং ইউনিট হিসেবে আমাদের আরও দায়িত্ব নিতে হবে: বাবর

মে ১৭, ২০২৬

ব্যাটিংয়ে জোর দিয়ে ম্যাচ জয়ের পরিকল্পনা বাংলাদেশের

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

টিভি চ্যানেলে চাকরি পরিবর্তনের ক্ষেত্রে ‘এনওসি’ বাধ্যতামূলক

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT