সুনামগঞ্জে আগামজাতের তরমুজ চাষ করে এবার লাভবান কৃষক। প্রতিদিন দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকারা ভীড় করছেন বিশ্বম্ভরপুর ও তাহিরপুরে।
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর ও তাহিরপুর উপজেলার সীমান্ত এলাকায় এবার আগাম জাতের তরমুজ আবাদ করেছেন কৃষক। এ দুই উপজেলায় এ বছর তরমুজ আবাদ হয়েছে চারশ’ ৫০ হেক্টর জমিতে। অন্য এলাকার চেয়ে অনেক আগেই বাজারে উঠেছে আগাম জাতের তরমুজ।
প্রতি হেক্টর জমিতে তিন হাজার মেট্রিক টন তরমুজ উৎপাদন হয়েছে। প্রতি হেক্টরে কৃষক ৫০ হাজার টাকা খরচ করে উৎপাদিত তরমুজ বিক্রি করছেন তিন লাখ টাকায়।
জেলার অন্যান্য এলাকায় আগাম জাতের তরমুজ চাষ ছড়িয়ে দিতে উদ্যোগ নিয়েছে স্থানীয় কৃষি বিভাগ।
এ কে এম মহিমের তথ্য ও ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্টে দেখুন বিস্তারিত:
https://youtu.be/PvgrXtHbKX0







