চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুদের টাকা দিতে না পারায় গৃহবধুকে গাছে বেঁধে নির্যাতন

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৭:০১ অপরাহ্ণ ১৭, মার্চ ২০২১
কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারের চকরিয়ার বরইতলীতে সুদের মাত্র দুই হাজার টাকাকার জন্য এক গৃহবধুকে গাছে বেঁধে নির্যাতন করেছে শওকত আলম নামের এক ব্যক্তি। নির্যাতনের শিকার ওই নারী বরইতলীর ৮ নং ওয়ার্ডের মোড়াপাড়া এলাকার আলী হোসেনের স্ত্রী নুর আয়েশা (২৪)।

পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধি সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল তিনটার দিকে বরইতলীর মোড়া পাড়া এলাকার আলী হোসেনের স্ত্রী নুর আয়েশা একই এলাকার জহির আলমের ছেলে শওকত আলম থেকে ৫ হাজার টাকা সুদে ঝণ নেন। সেই টাকার সুদের বাবদ চার হাজার টাকা দিলেও বাকি দুই হাজার টাকার জন্য নুর আয়েশার পরণে থাকা শাড়ি দিয়ে তাকে গাঁছে বেধে নির্যাতন করে শওকত। সেরকম একটি ভিডিও ভাইরাল হওয়ার পর নড়চড়ে বসেছে প্রশাসন।

বরইতলী ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য নিয়াজুল ইসলাম বাদল বলেন: সুদের ২ হাজার টাকা না দেয়ায় নুর আয়েশাকে নির্যাতন চালিয়েছে শওকত। পরে শওকত পালিয়ে গেলেও বুধবার দুপুরে তার বাবা জহির আলমকে আটক করেছে পুলিশ। একইসঙ্গে ওই নারীকে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল আহমেদ বলেন: নির্যাতনের শিকার নারীকে সর্বাত্মক সহযোগীতা করা হবে। একইসঙ্গে অভিযুক্তকে ধরতে তৎপরতা চলছে। যেকোন সময় পুলিশের সহায়তায় তাকে আটক করা হবে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন: গৃহবধুকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আসামী শওকতকে আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নারী
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রেম, ব্যক্তিজীবন ও ক্যারিয়ার—পূর্ণিমার প্রশ্নে খোলামেলা শাকিব

জুলাই ২৩, ২০২৬

‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন’-এর খসড়া মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন

জুলাই ২৩, ২০২৬

রাষ্ট্রপতি পদে ‘জনপ্রিয়তার শীর্ষে’ থাকা খাইরুল দেওয়ান কে?

জুলাই ২৩, ২০২৬

থালাপতিকে শেষবার বড়পর্দায় দেখতে দর্শকদের উন্মাদনা!

জুলাই ২৩, ২০২৬

ইউরোপের শীর্ষ ৫ লিগ: কবে-কখন নামছে ক্লাবগুলো

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT