চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুদখোর-ঘুষখোর, খুনিরা একত্র হয়ে জোট গড়েছে: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৩ পূর্বাহ্ণ ২৪, সেপ্টেম্বর ২০১৮
বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন: সুদখোর-ঘুষখোর, খুনিরা একত্র হয়ে জোট গড়েছে। তবে তাদের গড়া এই জোট নয়, বরং বাংলাদেশের জনগণ আবারও আওয়ামী লীগকেই নির্বাচিত করবে। দুর্নীতিবাজদের এই জোট কী করে দুর্নীতির বিরুদ্ধে লড়বে?

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দেওয়া নাগরিক সংবর্ধনায় যোগ দিয়ে প্রধানমন্ত্রী একথা বলেন।

তিনি বলেন: আমি আশা করি, দেশের উন্নয়ন অগ্রযাত্রায় পাশে পাওয়া যাবে প্রবাসীদের। দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে প্রবাসীদের পাশে চাই।

প্রযুক্তির সহযোগিতায় দেশের বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান: দ্রুতই ডিজিটাল নিরাপত্তা আইন সংসদে উঠছে।

এসময় দেশের সার্বিক উন্নয়নে তার সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে আবারও আওয়ামী লীগের প্রতি সমর্থন চান প্রধানমন্ত্রী।

এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেন।

Reneta

স্থানীয় সময় রোববার দুপুর ২টা ১১ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইট বিএ-১৮৫ নিউইয়র্ক সিটির অদূরে নিউজার্সি রাজ্যের নিউইয়র্ক এয়ারপোর্টে অবতরণ করে।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন।

বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রা সহকারে ম্যানহাটনের হোটেল গ্র্যান্ড হায়াতে নিয়ে যাওয়া হয়। জাতিসংঘের অধিবেশন চলাকালে প্রধানমন্ত্রী এই হোটেলেই অবস্থান করবেন।

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিপুলসংখ্যক নেতা-কর্মি ও সমর্থকেরা বিমাবন্দরে উপস্থিত ছিলেন। তারা এসময় বিভিন্ন স্লোগানে বিমাবন্দরের টার্মিনাল সরগরম করে রাখেন।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদসহ যুক্তরাষ্ট্র শ্রমিক লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

দীর্ঘ ভ্রমণ ক্লান্তির পরও একইদিন সন্ধ্যায় ম্যানহাটনের হোটেল হিলটনের সুবিশাল বলরুমে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আয়োজনে নাগরিক সংবর্ধনায় মঞ্চে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জোটপ্রধানমন্ত্রীলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের বিষয়ে ‘চূড়ান্ত সিদ্ধান্ত’ নিতে ট্রাম্পের বৈঠক

মে ৩০, ২০২৬

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আহত ১৫

মে ৩০, ২০২৬

হাঁস ধরা-হাঁড়ি ভাঙা: ঈদের আনন্দে লোকজ খেলায় মেতেছে কিশোরগঞ্জ

মে ৩০, ২০২৬

চুক্তি ব্যর্থ হলে ইরানে সামরিক অভিযান চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: হেগসেথ

মে ৩০, ২০২৬

ভারতের দুর্বলতায় আক্রমণ করবে বাংলাদেশ: শিউলি আজিম

মে ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT