চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সুজন সুমন’ নামে ১৫০০ টাকায় রুম ভাড়া নিয়েছিল জঙ্গিরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৫ অপরাহ্ণ ২৯, এপ্রিল ২০১৯
- লিড নিউজ, অপরাধ, বাংলাদেশ
A A

বসিলার টিনশেড বাসার একটি রুম ১৫০০ টাকায় ভাড়া নিয়েছিল দুই জঙ্গি সুজন ও সুমন। তারা দেড় মাস আগে বাসা ভাড়া নিলেও নিয়মিত ওই বাসায় থাকতো না।

র‌্যাবের অতিরিক্ত মহা-পরিচালক কর্নেল জাহাঙ্গীর আলম বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন।

কর্নেল জাহাঙ্গীর বলেন, সুজন ও সুমন নামে দেড়মাস আগে ১৫০০ টাকায় বাসা ভাড়া নেয় দুই জঙ্গি। প্রথমে ব্যাচেলর ভাড়া দিতে না চাইলেও নিজেদেরকে বিবাহিত বলে জানায় তারা। দেড় মাস ধরে বাসা ভাড়া নিলেও নিয়মিত তারা থাকতেন না। তবে গত তিন চারদিন ধরে তারা নিয়মিত বাসায় ছিলেন।

বাসা ভাড়া নেওয়ার সময় নিয়ম অনুযায়ী ভাড়াটিয়াদের কোন তথ্যই ওই দুইজন দেননি।বাসার কেয়ারটেকার সোহাগকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে কর্নেল জাহাঙ্গীর আলম বলেন, তারা বলেছিল তাদের স্ত্রী আছে, খুব শীঘ্রই নিয়ে আসবেন। তারা একজন বেসরকারি চাকরিজীবী এবং একজন ভ্যানচালক পরিচয় দিয়েছিলেন।

তিনি বলেন, তাদের আসল পরিচয় এবং পেশা কী ছিলো, আমরা তা জানার চেষ্টা করছি।

এরআগে বাড়ির মালিক সম্পর্কে জানতে চাইলে র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার (এসপি) মহিউদ্দিন ফারুকী চ্যানেল আই অনলাইনকে বলেন, বাড়ির মালিক আব্দুল ওহাবের সঙ্গে যোগাযোগ করেছি। তিনি এখন ঢাকার বাইরে। তিনি খবর পেয়ে আসছেন। তার কাছ থেকেই ভাড়াটিয়া সম্পর্কে প্রাথমিক তথ্য নেয়া হয়েছে।

Reneta

ওই বাসার আরেক বাসিন্দা জুনায়েদ জানান, বাসাটিতে চারটি রুমে চার পরিবার থাকেন, তার একটিতে পরিবারসহ ভাড়া থাকেন তিনি। বাসার কেয়ারটেকার সোহাগ ডিশের ব্যবসা করেন। তবে সন্দেহভাজন জঙ্গিদের বিষয়ে স্পষ্ট ধারণা নেই তার।

তিনি বলেন, ‘ওই রুমে কে ছিলেন, আমি জানতাম না। তাদের সঙ্গে কখনো দেখা হয়নি।’

র‌্যাব জানায়, বাসার পাশেই অল্প কিছুদিন আগে একটি মসজিদ করা হয়। সাম্প্রতিক সময়ে সে মসজিদের কার্যক্রম শুরু করা হয়।

রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় মেট্রো হাউজিংয়ে বাড়িটি সোমবার রাত সাড়ে ৩টার দিকে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে ফেলে র‌্যাব।

সোমবার সকালে জঙ্গি আস্তানা সন্দেহে কমান্ডো অভিযান চালায় র‌্যাব। এর পরিপ্রেক্ষিতে বাড়ির ভেতরে বড় ধরনের বিষ্ফোরণ ঘটায় জঙ্গিরা। আস্তানায় তিনটি পায়ের চিহ্ন পাওয়া গেছে। সেই হিসেবে ধারণা করা হচ্ছে অন্তত ২ জনের মরদেহ আছে।  এঘটনায় বাড়ির কেয়ারটেকার ও দারোয়ানসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জঙ্গি আস্তানা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারেই গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

শাহজালাল বিমানবন্দরের ময়লার স্তূপে আগুন

জুলাই ২৫, ২০২৬

কথা রেখেছেন কুকুরেয়া, এঁকেছেন কোচের ট্যাটু

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চিংতেচেনের চীনামাটির ঐতিহ্য পেল ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT