চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন দিনের সফরে সুইডেনের পথে প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৭ অপরাহ্ণ ১৩, জুন ২০১৭
বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রীর সুইডেন সফর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্ক্যান্ডিনেভীয় দেশ সুইডেনে তিন দিনের দ্বিপক্ষীয় সফরে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। প্রধানমন্ত্রী স্টিফেন লোফভেনের আমন্ত্রণে সুইডেন সফরে যাচ্ছেন তিনি। প্রধানমন্ত্রীর সুইডেন সফর দেশটিতে বাংলাদেশের কোনো সরকার অথবা রাষ্ট্রপ্রধানের প্রথম দ্বিপাক্ষিক সফর হতে যাচ্ছে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, এই সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুইডিশ প্রধানমন্ত্রী স্তেফান লোফভেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

মঙ্গলবার দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। একই দিন স্থানীয় সময় সন্ধ্যায় ব্রিটেনের রাজধানী লন্ডনের হিথ্রো বিমানবন্দরে ফ্লাইটটির অবতরণের কথা রয়েছে। যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার নাজমুল কাউনাইন বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন।

লন্ডনে ২৪ ঘণ্টা যাত্রাবিরতির পর শেখ হাসিনা ১৪ জুন স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৬টায় স্ক্যান্ডিনেভিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সুইডেনের রাজধানী স্টকহোমের উদ্দেশে রওনা হবেন। ওইদিনই স্থানীয় সময় রাত ৯ টা ৪০ মিনিটে স্টকহোম অরিয়ান্দা বিমানবন্দরে ফ্লাইটটির অবতরণের কথা রয়েছে। সুইডেনে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম সারোয়ার বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন।

বিমানবন্দর থেকে একটি সুসজ্জিত মোটর শোভাযাত্রার মাধ্যমে প্রধানমন্ত্রীকে গ্র্যান্ড হোটেলে নিয়ে যাওয়া হবে বলে জানানো হয়েছে। সুইডেনে সফরকালে ওই হোটেলেই তিনি থাকবেন।

১৫ জুন (বৃহস্পতিবার) প্রধানমন্ত্রী সুইডিশ পার্লামেন্টে যাবেন এবং পার্লামেন্টের ভারপ্রাপ্ত স্পিকার টোবিয়াস বিলস্ট্রমের সঙ্গে বৈঠক করবেন। পরে তিনি রয়্যাল ক্যাসল-এ সুইডিশ রাজা ষোড়শ কার্ল-এর সঙ্গে দেখা করবেন। সুইডিশ প্রধানমন্ত্রী লোফভেনের সঙ্গে ওইদিন দুপুরে তার কার্যালয়ে আনুষ্ঠানিক বৈঠক করবেন শেখ হাসিনা। বৈঠক শেষে তিনি সুইডিশ প্রধানমন্ত্রীর দেয়া মধ্যাহ্ন ভোজে যোগ দেবেন।

Reneta

সুইডিশ উপ-প্রধানমন্ত্রী ইসাবেলা লেভিন এবং বিচার ও অভিবাসন মন্ত্রী মরগান জোহানসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেখা করবেন। তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় প্রবাসী বাংলাদেশীদের একটি সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

পরদিন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত বাংলাদেশ-সুইডেন ব্যবসা ও বিনিয়োগ ফোরামে যোগ দেবেন শেখ হাসিনা। তিনি এইচ অ্যান্ড এম-এর প্রধান নির্বাহী কর্মকর্তা কার্ল-জোহান পার্সন এবং প্রেসিডেন্ট অব ইনভেস্টর জ্যাকব ওয়ালেনবার্গ, ভাইস প্রেসিডেন্ট মার্কাস ওয়ালেনবার্গ এবং এবিবি সুইডেন এর সিইও জোহান সোডারস্টর্মের সঙ্গে বৈঠক করবেন বলেও আশা করা হচ্ছে।

সুইডেনে তিন দিনের দ্বিপাক্ষিক সফর শেষে প্রধানমন্ত্রী আগামী ১৭ জুন লন্ডন হয়ে দেশে ফিরে আসবেন। এ সফরে প্রধানমন্ত্রী ৪৭ সদস্যের একটি ব্যবসায়ী দলসহ উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা বাসস।

প্রধানমন্ত্রীর সুইডেন সফর ইউরোপ ও বৈশ্বিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রী শেখ হাসিনাপ্রধানমন্ত্রীর সুইডেন সফর
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT