চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুইডেন-ফিনল্যান্ড বিষয়ে ন্যাটোকে পুতিনের সতর্কবার্তা

আলীম আল রাজী আলীম আল রাজী
৯:২১ পূর্বাহ্ণ ১৭, মে ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

সুইডেন ও ফিনল্যান্ডে সামরিক অবকাঠামো সম্প্রসারণ করা হলে, ন্যাটোকে অবশ্যই জবাব দেয়া হবে বলে সতর্ক করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ পরিস্থিতির মধ্যেই রুশ সীমান্তের কাছে বড় ধরনের সামরিক মহড়া শুরু করেছে ন্যাটো।

পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগ দেয়ার বিষয়ে সোমবার চূড়ান্ত অনুমোদন দেয় সুইডিশ পার্লামেন্ট। তিন ঘণ্টা বিতর্কের পর দেশটির প্রধানমন্ত্রী জানান, সদস্য পদ অনুমোদিত হলেও সুইডেন তার ভূখণ্ডে স্থায়ী ন্যাটো সামরিক ঘাঁটি বা পারমাণবিক অস্ত্র চায় না।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ এরদোগান বলেছেন, ফিনল্যান্ড এবং সুইডেন সন্ত্রাসী সংগঠন সম্পর্কে তাদের অবস্থান স্পষ্ট করেনি। তুরস্কের উপর নিষেধাজ্ঞা আরোপ করা দেশগুলোকে আঙ্কারা সমর্থন দেবে না সাফ জানিয়ে দেন তুর্কী প্রেসিডেন্ট।

সুইডেনের আনুষ্ঠানিক সিদ্ধান্তের আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটো সদস্যভুক্তি রাশিয়ার নিরাপত্তার জন্য হুমকি নয়। ন্যাটোর সম্প্রসারণকে কৃত্তিম হিসেবে আখ্যায়িত করে রুশ প্রেসিডেন্ট বলেন, দেশ দুটিতে কোনো সামরিক স্থাপনা বা অবকাঠামো বাড়ানো হলে মস্কো কঠোর জবাব দেবে।

রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার ষষ্ঠ প্যাকেজের বিষয়ে চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছেন ইইউ পররাষ্ট্রমন্ত্রীরা। হাঙ্গেরিসহ কয়েকটি দেশ তেল আমদানিতে নিষেধাজ্ঞার বিরোধীতায়, ঐক্যমতে পৌঁছাতে না পারায় আলোচনা চালিয়ে যাওয়ার কথা বলেছে সংস্থাটি।

এদিকে খারকিভ ও খেরসন ইউক্রেন ও রুশ সেনাদের মধ্যে তুমুল লড়াই চলছে। খেরসনে ৭৫ রুশ সেনা নিহতের দাবি করেছে কিয়েভ। খারকিভকে রক্ষা করতে রুশ সীমান্তের কাছে অবস্থান নিয়েছে ইউক্রেন সেনারা। দোনেৎস্ক ও লুহানস্কে, রুশ মর্টার আর্টিলারি ও বিমান হামলায় ২০জন নিহত হয়েছে। মারিওপোলের ইস্পাতের কারখানা থেকে আরো ২৬৬জনকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে নিশ্চিত করেছেন ইউক্রেন প্রেসিডেন্ট।

Reneta

রুশ সীমান্ত থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরে এস্তোনিয়ায় বড় ধরনের সামরিক মহড়া শুরু করেছে সামরিক জোট ন্যাটো। মহড়ায় ন্যাটোর সদস্য এবং সহযোগীসহ ১৪টি দেশের অন্তত ১৫ হাজার সেনা অংশ নিচ্ছে। মহড়ায় অংশ নেয়া সেনাদের মধ্যে ফিনল্যান্ড, সুইডেন, জর্জিয়া এবং ইউক্রেনের সেনা রয়েছে। মহড়ার সঙ্গে ইউক্রেনে চালানো মস্কোর সামরিক অভিযানের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছে ন্যাটো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ন্যাটোফিনল্যান্ডসুইডেন
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT