চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুইজারল্যান্ডের জুরিখে মসজিদে হামলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০২ পূর্বাহ্ণ ২০, ডিসেম্বর ২০১৬
আন্তর্জাতিক
A A

সুইজারল্যান্ডের জুরিখে মসজিদে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। স্থানীয় সময় সোমবার বিকেলে চালানাে ওই হামলায় অন্তত ৩ জন আহত হয়েছে।

পুলিশের বরাত দিয়ে মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমস জানায়, বিকেল সাড়ে পাঁচটার দিকে বন্দুকধারী দক্ষিণাঞ্চলীয় শহরের প্রধান রেল স্টেশনের কাছের মসজিদে ঢুকে পড়ে। সেখানে তখন বেশ কয়েকজন মুসল্লি নামাজ পড়ছিলেন। এরপরই বন্দুকধারী এলোপাথারি গুলি ছুঁড়তে থাকে। এতে ৩০, ৩৫ ও ৫৬ বছর বয়সী তিন ব্যক্তি আহত হয়। তিনজনের মধ্যে দুজনের অবস্থা বেশ গুরুতর। তাদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, বন্দুকধারীর বয়স ৩০ বছরের কাছাকাছি এবং কাল পশমী টুপিসহ কাল জামাকাপড় পরা ছিল।

এই পর সোমবার সন্ধ্যায় হামলার শিকার উপাসনালয় ও জুরিখ সেন্টারের কাছে সিল নদীতে আরেক ব্যক্তির মৃতদেহ পাওয়া গেছে বলে জানিয়েছে পুুলিশ। তাৎক্ষণিকভাবে তার পরিচয় বা হত্যার কারণ জানা যায়নি। এর সাথে মসজিদে হামলার কোনো সংযোগ রয়েছে কিনা সেটাও জানা যায়নি।

এই হামলার ঘটনা এমন এক সময়ে ঘটলো যখন তুরস্কে আততায়ীর গুলিতে নিহত হন সেদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত। এছাড়া এই হামলার কাছাকাছি সময়ে জার্মানির বার্লিনে একটি ক্রিসমাস মার্কেটে লরি হামলায় নিহত হয় ১২ জন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জুরিখসুইজারল্যান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৪৫ কোটি টাকার ১৯ কেজি স্বর্ণ উদ্ধার

জুলাই ২, ২০২৬

শিল্পী সমিতির নেতৃত্বে কে আসছে, আরমান-মুক্তি নাকি শিবা শানু-জয়?

জুলাই ২, ২০২৬

কোনো শিক্ষক নির্বাচন করতে চাইলে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী

জুলাই ২, ২০২৬

নারী টি-২০ বিশ্বকাপ ফাইনালে গাইবেন রিটা ওরা

জুলাই ২, ২০২৬

এইচএসসি পরীক্ষায় নতুন নিয়ম, অংশ নিতে পারেনি ৫ লাখ ৪৩ হাজার শিক্ষার্থী

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT