সুইজারল্যান্ডের জুরিখে গোলাগুলিতে বেশ কয়েকজন নিহত হয়েছে। জুরিখের উত্তর-পশ্চিমের ভুয়েরেনলিংগেন শহরে এই গোলাগুলি ও প্রাণহানির খবর জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।
একটি আবাসিক ভবনে রাতে গোলাগুলির শব্দ পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। তারা ভবনের বাইরে এবং ভেতরে বেশ কয়েকটি মৃতদেহ পেয়েছে বলে স্থানীয় গণমাধ্যমসূত্রে জানা গেছে।
গোলাগুলির কারণ এবং নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।







