চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সীমান্ত বিলে ভারতের চূড়ান্ত অনুমোদন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৫ পূর্বাহ্ণ ০৭, মে ২০১৫
আন্তর্জাতিক
A A

ভারতের লোকসভায় বাংলাদেশ-ভারত স্থল সীমানা বিল পাস হয়েছে। বিলটির ইতিহাসের বিভিন্ন দিক আলোচনা করে লোকসভায় স্থল সীমান্ত চুক্তিটি তোলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজ।

বিকেল সাড়ে তিনটার দিকে বিলটি তোলার সময় সুষমা স্বরাজ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ৭১’এর মতো সুসংহত বলে মন্তব্য করেন।

বিল নিয়ে লোকসভায় দীর্ঘ আলোচনা করেন ভারতীয় সাংসদরা। দীর্ঘ আলোচনার পর লোকসভার সদস্যরা ৩২২ পক্ষে এবং বিপক্ষে ০১ ভোট দিয়ে বিলটি পাস করেন। এসময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও উপস্থিত ছিলেন।

সবশেষে বাংলাদেশের সীমান্তবর্তী প্রতিবেশি পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা আর মিজোরামের নেতারাও বিলটি পাস হওয়ায় সাধুবাদ জানান।

এর আগে গতকাল বুধবার বিলটি রাজ্যসভায় পাস হয়।

চুক্তিটি বাস্তবায়ন হলে দু’দেশের মধ্যে যে ৬.৫ কিলোমিটার এলাকা চিহ্নিত নয় তা চিহ্নিত হয়ে যাবে। আর চুক্তি বাস্তবায়ন হলে দু’দেশের মধ্যে থাকা ছিটমহলের মানুষেরা পাবে মূল দেশের পরিচয়।

Reneta

চুক্তির ফলে বাংলাদেশকে ১১১টি ছিটমহল ফেরত দেবে ভারত। এগুলোর মোট আয়তন ১৭ হাজার ১৬০ একর। অন্যদিকে ভারতকে বাংলাদেশ ৫১টি ছিটমহল দেবে যেগুলোর আয়তন ৭ হাজার ১০ একর।

১৯৭৪’এ মুজিব-ইন্দিরা চুক্তিতে সীমান্ত এবং অপদখলীয় জমির হিসাব পরিস্কার উল্লেখ থাকলেও ভারতের পার্লামেন্টে বিলটি পাস না হওয়ায় স্থায়ী সমাধান হয়নি।

ছিটমহলগুলো ৪৭ সালের দেশ ভাগের পর থেকে ঝুলে ছিল। বাসিন্দারা যেখানে বসবাস করে সেখানকার কোনো সুযোগ সুবিধা পায়নি। এখন ১১১ টি ছিটমহলের মানুষ বাংলাদেশের নাগরিক হবার সুযোগ পাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারত-বাংলাদেশলোকসভাসীমান্ত চুক্তি
শেয়ারTweetPin

সর্বশেষ

সরকারি অনুদান কমিটিতে নায়িকা মুক্তি-চাঁদনীসহ যারা আছেন

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সিজেএফডির সভাপতি মোবারক, সাধারণ সম্পাদক সবুজ

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আমি প্রধানমন্ত্রীর বন্ধু না, বিএনপির সাধারণ একজন কর্মী: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রোহিঙ্গা সংকটে কৌশল বদলের আহ্বান, বাস্তবভিত্তিক নীতির ওপর জোর

জুলাই ৯, ২০২৬

অভিবাসন ও উন্নয়ন বিষয়ক সংসদীয় ককাস কমিটি গঠন

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT