চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সীমান্তে হত্যা বন্ধে অবৈধ কার্যক্রম ঠেকানোর তাগিদ

পান্থ রহমান পান্থ রহমান
৭:০১ পূর্বাহ্ণ ১৪, সেপ্টেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

বাংলাদেশ-ভারত দু’দেশের স্বার্থেই সীমান্তের অবৈধ বাণিজ্যিক কার্যক্রমকে বৈধ পথে ফিরিয়ে আনার তাগিদ দিয়েছেন ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সরণ।

বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক ইস্যুতে বক্তৃতায় হাইকমিশনার বলেন, সীমান্ত হত্যা কমেছে ঠিকই কিন্তু প্রয়োজন একে শূন্যের কোটায় নিয়ে আসা। তিস্তার পানি বন্টন চুক্তি হবে বলেও বিশ্বাস করেন ভারতীয় হাইকমিশনার।

বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিস)-এর দেশভিত্তিক বক্তৃতায় পঙ্কজ সরণ বলেন, গত এক বছরে দুই দেশের সম্পর্ক অন্য উচ্চতায় উঠে গেছে। তবে এরইমধ্যে অনেক সময় নষ্ট হয়েছে। এখন সময় সামনের দিকে তাকানোর।

বক্তৃতায় তিনি বলেণ, “তিস্তার পানি বন্টন নিয়ে সব পক্ষের সঙ্গে সমঝোতা অব্যাহত আছে। আমি আশাবাদী, কারণ অতীতে সীমানা নির্ধারণে আমরা সফল হয়েছি, এবারও হবো।”

তবে পানির সুষ্ঠু বন্টন কিভাবে হবে তার জন্য কারিগরি সমাধানের পাশাপাশি রাজনৈতিক সমঝোতার উপরও গুরুত্বারোপ করেন তিনি।

ফেলানি এবং সীমান্ত হত্যা নিয়ে ওঠা প্রশ্নের উত্তরে হাইকমিশনার বলেন, এ ধরণের অনাকাঙ্খিত ঘটনা কমাতে প্রয়োজন অবৈধ কার্যক্রম বন্ধ করা। ফেলানির ঘটনা দুঃখজনক।

তিনি মনে করেন, “সীমান্ত হওয়া উচিত শান্তিপূর্ণ। কিন্তু এর জন্য প্রথমেই বৈধ সীমান্ত পারাপার নিশ্চিত করতে হবে। বাড়াতে হবে দু’দেশের সীমান্তরক্ষীদের মধ্যে সমন্বয়। আর সবশেষে সীমান্তের বাণিজ্যক কার্যক্রমকে বৈধ করতে হবে। কেননা অবৈধ গরু চোরাচালানের ফাঁকে জাল টাকা, মাদক এমনকি অস্ত্রও পার হয়।”

ভিসা জটিলতা কাটবে কিনা এমন প্রশ্নের উত্তরে হাইকমিশনার জানান, এরইমধ্যে ১০ ক্যাটাগরির ৯টিতেই অনলাইনে টোকেন নিতে হয় না। ভিসার চাপ সামলাতে বাংলাদেশে ১০টি ভিসা সেন্টার খোলা হয়েছে বলেও জানান তিনি।

ট্যাগ: তিস্তা চুক্তিবাংলাদেশ-ভারতভারতীয় হাইকমিশনারসীমান্তে হত্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিতাড়িত উপাচার্যের প্রত্যাবর্তন ৬ লাখ টাকায়

পরবর্তী

জামায়াত-শিবির নেতাদের ধরতে বিশেষ অভিযান

পরবর্তী

জামায়াত-শিবির নেতাদের ধরতে বিশেষ অভিযান

অস্ট্রেলিয়াকে হারানোর এটাই সেরা সুযোগ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৩০, ২০২৬

চির উন্নত তব শির

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT