চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিয়াম সাধনা ও নিয়মানুবর্তিতা

মুহাম্মদ নাসির উদ্দীন নাহিদ মুহাম্মদ নাসির উদ্দীন নাহিদ
৮:৪৩ পূর্বাহ্ণ ০১, জুন ২০১৮
অন্যান্য, ধর্ম ও জীবন
A A

বান্দার জন্য আল্লাহ তা‘আলা প্রদত্ত অফুরন্ত নেয়ামত ও বরকতের মহান উৎস ‘মাহে রমজান’। রমজানে যে বিষয়সমূহ দ্বারা রোজাদারের জীবনকে তাকওয়াপূর্ণ করে তোলে, তন্মধ্যে অন্যতম হল নিয়মানুবর্তিতা। মুমিনের জীবনকে নিয়মানুবর্তিতার চাদরে আকড়ে নিতে রমজানের ভূমিকা অনন্য। কেননা সিয়াম, নিয়মানুবর্তিতা ও তাকওয়া এ তিনটি বিষয় অঙ্গাঙ্গীভাবে জড়িত। তাকওয়ার পূর্বশর্তই হল নির্দিষ্ট নিয়ম মেনে সিয়াম পালন করা।

রোজাদারকে সম্পূর্ণ রমজানব্যাপী একটি নির্দিষ্ট ও অপরিহার্য নিয়ম মেনে চলতে হয়, যা মানুষকে নিয়মের অনুসারী করে তোলে। সিয়াম-সাধনার মধ্যদিয়ে মানব চরিত্রে নিয়মনীতি যথার্থভাবে ফুঁটে উঠে। যথাযথ সিয়াম পালনকারী নিজেকে একজন নিয়মানুবর্তীর নমুনা হিসেবে গড়ে তুলতে পারে। যদি সঠিকভাবে রোজা পালন করা হয় তাহলে একজন রোজাদার ব্যক্তিকে আমরা উত্তম চরিত্রের নমুনা বা মডেল বলতে পারি।

সিয়াম-সাধনার মাধ্যমে একজন রোজাদার স্বেচ্ছায় পানাহার ও অনৈতিক কাজ থেকে নিজেকে বিরত রাখেন। সুবহে সাদিকের পূর্বে উঠে সেহরি খাওয়া, পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি সারাদিন পানাহার থেকে বিরত থাকা, নির্দিষ্ট সময়ে ইফতার গ্রহণ আবার রাতের বেলায় তারাবিহ সালাতের জন্য দীর্ঘ সময় দাঁড়িয়ে যাওয়া, এগুলো হল রোজাদারের নির্ধারিত কার্য। রোজাদারের জীবন একটি নির্দিষ্ট নিয়মে আবদ্ধ থাকায় নিয়মানুবর্তীতার মহান এক শিক্ষা অর্জিত হয়। যার মাধ্যমে অন্যান্য মাসসমূহে রোজাদার নিজেকে একটি নিয়মতান্ত্রিক পদ্ধতিতে পরিচালিত করতে পারে।

শুধু তাই নয়, সহিহ-শুদ্ধ সিয়ামের জন্য রোজাদারকে অন্যায়-অনাচার, ঝগড়া-পরনিন্দা, অশ্লীলতা ও অশোভন কাজ পরিহার করতে হয়। দীর্ঘ একমাস সিয়াম-সাধনার মাধ্যমে এভাবেই রোজাদারের মাঝে একটি সুন্দর নিয়মানুবর্তিতা প্রদর্শিত হয়। মাহে রমজানের এ নিয়মনীতি চর্চার ফলে আচার-আচরণ, নৈতিকতা, পানাহার ও স্বাস্থ্যের উন্নতির পরিবর্তন ব্যাপকভাবে পরিলক্ষিত হয়।

মানবজীবনে নিয়ম ও শৃঙ্খলা সব ক্ষেত্রেই সাফল্য বয়ে আনে। আর তা যদি শরীয়ত প্রদত্ত উপায়ে তৈরি হয়, তাহলে তাতে দুনিয়া ও আখিরাত উভয় জগতের সফলতার পথ উন্মোচিত হয়। মাহে রমজান আমাদের নিয়মানুবর্তিতার উজ্জ্বল দৃষ্টান্ত, যা আমাদের প্রতিনিয়ত নিয়মানুবর্তিতার শিক্ষা দিয়ে যাচ্ছে। তাই প্রত্যেক রোজাদারের উচিত রমজানের এ শিক্ষাকে সারা বছর অনুসরণ করা।

ট্যাগ: লিড নিউজসিয়াম সাধনা
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

ক্যারিবীয় দাপটে হারল তামিমদের বিশ্ব একাদশ

পরবর্তী

পুরান ঢাকার পরিপাটি ২ লাইব্রেরিতে পাঠক নেই কেন?

পরবর্তী

পুরান ঢাকার পরিপাটি ২ লাইব্রেরিতে পাঠক নেই কেন?

বিএনপি

শুক্রবার বিএনপির শীর্ষ নেতাদের জরুরি বৈঠক

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩

আগস্ট ৩০, ২০২৬

ইন্ডাকশন নাকি ইনফ্রারেড, কোন চুলা বেশি সাশ্রয়ী?

আগস্ট ৩০, ২০২৬

পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের সেরা তিনে দুই বাংলাদেশি

আগস্ট ৩০, ২০২৬
ফুটবল খেলোয়াড় মাঠে, দর্শকদের মাঝে ব্যস্ততা. Channel i News - চ্যানেল আই নিউজ

লেস্টার সিটি ছেড়ে শেফিল্ডে চুক্তির কাছাকাছি হামজা

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

২৬০ যাত্রী নিয়ে সাগরে উল্টে গেল ফেরি

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT