চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিয়াম-পূজার ‘শান’ ছবিতে নোবেলের টাইটেল গান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২০ অপরাহ্ন ০৪, জুলাই ২০১৯
বিনোদন
A A

ভারতীয় বাংলা গানের রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’ দিয়ে ব্যাপকভাবে পরিচিতি পেয়েছেন গোপালগঞ্জের নোবেল। সীমান্তের দু’পারের মানুষের কাছে তিনি পেয়েছেন তুমুল জনপ্রিয়তা।

নতুন খবর হলো, প্রথমবারের মতো দেশের সিনেমায় প্লেব্যাক করতে যাচ্ছেন মাঈনুল আহসান নোবেল। রুপালী পর্দার জনপ্রিয় জুটি সিয়াম-পূজা অভিনীত নির্মাণাধীন ছবি ‘শান’-এ থাকছে নোবেলের গান।

বুধবার (৩ জুলাই) বিকেলে রাজধানীর সোনারগাঁ হোটেলে চ্যানেল আই অনলাইনকে চমকপ্রদ এ খবর জানিয়ে নোবেল জানান, ‘শান’ ছবির টাইটেল গানটি তিনিই গাইতে যাচ্ছেন। সবকিছু ঠিক থাকলে শিগগির রেকর্ডিং হবে।

নোবেল বলেন, এছাড়া আরও কয়েকটি সিনেমার প্লেব্যাকের জন্য কথাবার্তা চলছে। পাশাপাশি নিজের জন্য মৌলিক গান তৈরি করছি। চারটি ইতোমধ্যে তৈরি করেছি। আরও কিছু গান যোগ করে আলাদাভাবে ইউটিউবে নিজের চ্যানেলে ছাড়বো।

পুরোপুরি অ্যাকশন-থ্রিলার, ‘রোমান্টিক ধাঁচের ছবি ‘শান’ পরিচালনা করছেন এম রাহিম। নোবেলের প্লেব্যাক নিয়ে তার মন্তব্য ছিল এমন, নোবেলের সঙ্গে গান করা নিয়ে আলাপ হয়েছে। তিনি গাইতে রাজি হয়েছেন। বুধবার সবকিছু ফাইনাল হয়েছে।’

কার লেখা গান, কে সুর, সংগীত করবেন সেটি এখনই জানাতে চাননি নির্মাতা রাহিম। বললেন, সময় হলে জানতে পারবেন। তবে নোবেল গান করছেন এটা ফাইনাল।

Reneta

এদিকে, ‘শান’ ছবির মাধ্যমে ঢাকার সিনেমায় নোবেলের প্রথম প্লেব্যাক হলেও এর আগে কলকাতায় সৃজিত মুখার্জির ‘ভিঞ্চি দা’ ছবিতে গেয়েছেন তিনি। ওই গানটি কথা, সুর ও সংগীতায়োজন করেছেন কলকাতার জনপ্রিয় আরেক সংগীতশিল্পী অনুপম রায়।

‘শান’-এ সিয়াম-পূজা ছাড়াও অভিনয় করছেন তাসকিন রহমান। ছবির বেশিরভাগ শুটিং শেষ। মুক্তির সময় ‘শান’ পরিবেশনা করবে জাজ মাল্টিমিডিয়া। এ ছবিটি প্রযোজনা করছে কুইক মাল্টিমিডিয়া।

Jui  Banner Campaign
ট্যাগ: টাইটেল গাননোবেলপূজালিড বিনোদনশানসিয়াম
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশের মানুষ পরিবর্তন চায় কিন্তু একটি মহল পরিবর্তনের বিরোধী: জামায়াত আমির

ফেব্রুয়ারি ৯, ২০২৬

ডিআরইউ ব্যাডমিন্টন দ্বৈতে চ্যাম্পিয়ন মাসুম-সাব্বির

ফেব্রুয়ারি ৯, ২০২৬

বিশ্বকাপের মাঝে ভারত ছাড়লেন আমিরাতের পাকিস্তানি বংশোদ্ভূত খেলোয়াড়

ফেব্রুয়ারি ৯, ২০২৬

মঙ্গলবার ৮ লেখকের হাতে তুলে দেয়া হবে ‘ঢাকা ব্যাংক–আনন্দ আলো সাহিত্য পুরস্কার’

ফেব্রুয়ারি ৯, ২০২৬

নৌবাহিনীর অভিযানে টেকনাফে ২৫ কোটি টাকার ইয়াবা জব্দ

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT