চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিয়াম-পরীর ছবিতে জাফর ইকবালের গান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪০ অপরাহ্ন ০৩, ফেব্রুয়ারি ২০২২
অন্যান্য, বিনোদন
A A

শিক্ষাবিদ, জনপ্রিয় সাহিত্যিক ড. মুহম্মদ জাফর ইকবাল প্রথমবারের মতো গান লিখেছেন। গানটি তিনি লিখেছেন আবু রায়হান জুয়েল পরিচালিত সিয়াম ও পরীমনি অভিনীত মুক্তির অপেক্ষায় থাকা ছবি ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’-এর জন্য।

চমকপ্রদ এ খবরটি পরিচালক আবু রায়হান জুয়েল চ্যানেল আই অনলাইনকে জানিয়ে বলেন, স্যার এই প্রথম গান লিখলেন।

মুহম্মদ জাফর ইকবালের লেখা উপন্যাস ‘রাতুলের রাত রাতুলের দিন’ অবলম্বনে নির্মিত হয়েছে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। পরিচালক বলেন, গল্পে একটি দৃশ্যে বাচ্চাদের গোসলের দৃশ্য রয়েছে। স্যারকে বলেছিলাম, স্যার এখানে বাচ্চাদের গোসলের দৃশ্যে তাদের একটা গান ডিম্যান্ড করে। উনি বলেছিলেন, যেটা ভালো হয় করো। তখন বলেছিলাম, স্যার লিখে দেন।

পরিচালক আবু রায়হান জুয়েলের ভাষ্যে ড. মুহম্মদ জাফর ইকবালের সঙ্গে কথোপকথন ছিল এমন, স্যার বলেছিলেন, আমি কখনও গান লিখি নাই। তবে দেখি কবিতার মতো কিছু একটা লেখার চেষ্টা করি। পছন্দ হলে নিও। নইলে অন্য কাউকে দিয়ে লিখিয়ে নিও। স্যার লিখে পাঠানোর পর সংগীত পরিচালক ইমন চৌধুরীকে দেই। উনি মিউজিক করার পর সুপার মনে হয়েছে।

”আমাদের ছবির উপদেষ্টা এবং টিম সদস্যরাও গানটি শুনে প্রশংসা করেন। তবে স্যার সন্দিহান ছিলেন গানটি আদৌ ভালো হয়েছে কিনা! শুটিং করে গানটি ভিডিও আকারে স্যারকে মেইলে পাঠাই। তিন মিনিট পরেই স্যার কল ব্যাক করে খুশী হয়ে মজা করে আমাকে বলেন, তোমাকে মাইর দেয়া উচিত। গান তো অনেক সুন্দর হয়েছে। তোমার ম্যাডামকে নিয়ে দেখলাম।”

গানটির নাম ‘আয় আয় সব তাড়াতাড়ি, সাবান পানি ঢেলে তাড়াতাড়ি’। সংগীত পরিচালনায় পাশাপাশি এ গানের সুর করেছেন ইমন চৌধুরী। এই গানটিতে কণ্ঠ দিয়েছেন, ১০জন নতুন শিশু শিল্পী। পরিচালক বলেন, গানের ভিডিওতে ১৪ জন শিশু আছে।

Reneta

এদিকে, লেখক ও পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদের লেখা ‘দ্যাখো, সারেং ছাড়া জাহাজ চলে কার ইশারায়, কিসের বলে…’ এমন লেখা আরেকটি গানে কণ্ঠ দিলেন বাউলশিল্পী শফি মণ্ডল। সুর করেছেন ইমন চৌধুরী। গত সোমবার রাতে রাজধানীর একটি স্টুডিওতে গানটি রেকর্ড করা হয়েছে।

২০১৯-২০ অর্থ বছরে সরকারি অনুদান পায় ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। ছবিটির সঙ্গে সহপ্রযোজনা করছেন বঙ্গ। ২০২০ সালের মার্চেই এ ছবির বেশিরভাগ কাজ শেষ হয়। আরও থাকছেন শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম, মুনিরা মিঠু, কচি খন্দকার, আশিষ খন্দকারসহ বেশ কয়েকজন  শিশুশিল্পী।

পরিচালক আবু রায়হান জুয়েল বলেন, পোস্ট প্রডাকশনের একেবারে শেষের দিকের কাজ চলছে। মার্চেই ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সেন্সরে জমা দেব।

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যাডভেঞ্চার অব সুন্দরবনআজাদ আবুল কালামআশিষ খন্দকারকচি খন্দকারড. মুহম্মদ জাফর ইকবালপরীমনিমুনিরা মিঠুলিড বিনোদনশহীদুল আলম সাচ্চুসাহিত্যিকসিয়াম
শেয়ারTweetPin

সর্বশেষ

বিএনপির বিজয়ে বাংলাদেশ–ভারত সম্পর্ক পুনর্গঠনের পরিকল্পনায় নয়াদিল্লি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

উত্তর কোরিয়ার সম্ভাব্য উত্তরসূরি কিম জু অ্যা কে?

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণ, নিহত ২

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

এনসিপি প্রত্যাশামতো আসন না পাওয়ার কারণ কী!

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস আজ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT