চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিয়াম-নাদিয়ার অন্যরকম শুরু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৭ অপরাহ্ন ১২, অক্টোবর ২০১৮
বিনোদন
A A

সিয়াম আহমেদ ও সালহা খানম নাদিয়া দুজনেই জনপ্রিয় মুখ। সিয়াম এখন চলচ্চিত্রের নায়ক। তার প্রথম ছবি ‘পোড়ামন ২’ সুপারহিট হয়েছে। এরপর তৌকীর আহমেদের ‘ফাগুন হাওয়ায়’ ছবির কাজ করেছেন। সেটি রয়েছে মুক্তির অপেক্ষায়। আরেক ছবি ‘দহন’র কাজ শেষ করেছেন মাত্র।

আর সালহা খানম নাদিয়াকে নানামাত্রিক চরিত্রে পাওয়া যায় নাটক-টেলিছবিতে। সিয়াম-নাদিয়া জুটি বেঁধে একাধিক দর্শকপ্রিয় নাটকে কাজ করেছেন। তবে এবার তারা প্রথম জুটি বাঁধলেন বিজ্ঞাপনে। পণ্যটির নাম ‘রোজ ক্যাফে’। গত ১০ অক্টোবর এর শুটিং শেষ হয়েছে নগরীর উত্তরায়। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন পার্থিব রাশেদ।

শুটিংয়ের দিন বিজ্ঞাপনটি নিয়ে সিয়াম চ্যানেল আই অনলাইনকে বলেন, এর আগে একাধিক পণ্যের বিজ্ঞাপনে কাজ করেছি। কিন্তু কোনো কফি ব্র্যান্ডের বিজ্ঞাপনে প্রথম কাজ করলাম। এই কফি চায়ের দামে যে কেউ খেতে পারবেন। শিক্ষার্থীরা বেশি অ্যাফোর্ড করতে পারবে, স্বাদও ভালো।

সালহা খানম নাদিয়া বলেন, সিয়ামের সাথে এটাই আমার প্রথম বিজ্ঞাপন। বিজ্ঞাপনের কনসেপ্ট ভালো লাগায় কাজটি করলাম। সবমিলিয়ে দারুণ হয়েছে কাজটি। প্রচারের পর বিজ্ঞাপনে আমাদের উপস্থিতি পণ্যটি প্রসারে ভূমিকা রাখবে বলে মনে করি।

Reneta

সিয়াম-নাদিয়া ছাড়াও বিজ্ঞাপনে থাকছেন মুকিত জাকারিয়া, মিলি বাশার প্রমুখ। ‘রোজ ক্যাফে’র এটাই প্রথম টিভিসি। নির্মিত হয়েছে ‘পয়েন্ট অব ভিউ’ প্রডাকশনের ব্যানারে।

এ নিয়ে নির্মাতা পার্থিব রাশেদ চ্যানেল আই অনালাইনকে বললেন, সব শ্রেণির মানুষের জন্যই এই কফি। সেজন্য সবার কথা মাথায় রেখেই বিজ্ঞাপনটির কনসেপ্ট এবং সেভাবেই এটি নির্মাণ করেছি। নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে বিজ্ঞাপনটি প্রচারে আসবে বলে আশা করছি।

Jui  Banner Campaign
ট্যাগ: বিজ্ঞাপনমুকিত জাকারিয়ালিড বিনোদনসালহা খানম নাদিয়াসিয়াম আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

রাফীর নায়কবিহীন সিনেমার পোস্টারে চার নায়িকা, ঈদে মুক্তি

ফেব্রুয়ারি ২১, ২০২৬

পুলিশকে ‘অরাজনৈতিক’ রাখার কথা বললেই কি সম্ভব?

ফেব্রুয়ারি ২১, ২০২৬

দলগত পারফরম্যান্সে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হতে চায় বাংলাদেশ

ফেব্রুয়ারি ২১, ২০২৬

ভাষা দিবসে ইনসাফ-আজাদিসহ নানা শব্দ নিয়ে যত আলোচনা

ফেব্রুয়ারি ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদের আগে ইমাম-মুয়াজ্জিন-খতিবদের ভাতা দেবে সরকার

ফেব্রুয়ারি ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT