চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিয়ামের নতুন ছবি ‘স্বপ্নবাজি’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩১ অপরাহ্ন ২৮, জুলাই ২০১৯
বিনোদন
A A

শান, বিশ্বসুন্দরী’র পর নতুন ছবিতে অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। দেশের প্রথম ফ্যাশন ও মডেলিং জগত নির্ভর ছবি ‘স্বপ্নবাজি’তে কাজ করবেন ‘পোড়ামন ২’, ‘দহন’খ্যাত এই চিত্রতারকা। 

ছবিটি প্রযোজনা করতে যাচ্ছে পি এইচ এন্টারটেনমেন্ট, এর কর্ণধার পিয়াল হোসাইন চ্যানেল আই অনলাইনকে খবরটি জানিয়েছেন। তিনি বলেন, ‘সিয়ামের সঙ্গে ‘স্বপ্নবাজি’ নিয়ে কথাবার্তা চূড়ান্ত হয়েছে। দু-একদিনের মধ্যে সাইনিং আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। সিয়াম যে চরিত্রে অভিনয় করবেন বাংলাদেশের কোনো নায়ক এখন পর্যন্ত ওই চরিত্রে সিনেমায় কাজ করেননি।’

‘স্বপ্নবাজি’তে যে চরিত্রের জন্য সিয়ামকে নিচ্ছি তার জন্য তিনি একেবারে উপযুক্ত। সিয়াম পুরোপুরি ফিল্ম লাভার। কাজে নিয়ে তিনি এতোটা সিরিয়াস তার সঙ্গে মিটিং না করলে বুঝতাম না। আমাদের ইন্ডাস্ট্রিতে প্রফেশন বলতে টাকার বিষয়টি অনেকেই এগিয়ে রাখে। কিন্তু সিয়াম একদমই তেমন না। তিনি একবারে মনপ্রাণ দিয়ে কাজ করতে চান : জানালেন প্রযোজক পিয়াল।

তিনি বলেন, সিয়ামের কাজের যারা অডিয়েন্স, ‘স্বপ্নবাজি’ ছবির মূল টার্গেট অডিয়েন্স তারাই। তাকে নেয়ার আরও কারণ এটা।

এদিকে, ‘স্বপ্নবাজি’ ছবিটি সিয়াম নিজেও ইতিবাচকভাবে দেখছেন। চ্যানেল আই অনলাইনকে ‘ফাগুন হাওয়ায়’ ছবির এই অভিনেতা জানান, ছবির প্লট তার কাছে মজার মনে হয়েছে। বললেন, ‘আমার চরিত্র একজন র‍্যাম্প মডেলের। যে চরিত্রটা আমি কখনই করিনি। বাস্তবে আমি টিভিসি করলেও র‍্যাম্প করিনি। এখানে একজন ছেলের স্ট্রাগল ও জার্নির গল্প দেখানো হবে। একইসঙ্গে শিক্ষামূলক অনেক মেসেজ দেয়া হবে। সবমিলিয়ে আমার কাছে খারাপ লাগেনি ‘স্বপ্নবাজি’।’

সিয়াম জানালেন, ‘স্বপ্নবাজি’ ছবিতে তার শিডিউল এখনও ঠিক হয়নি। তবে প্রযোজক পিয়াল বললেন, অক্টোবরের শেষের দিকে সিয়াম শুটিংয়ে অংশ নেবেন। তার আগে শুটিং করবেন পিয়া জান্নাতুল, মাহিয়া মাহিসহ অন্যরা। শাহজাহান সৌরভের চিত্রনাট্যে রায়হান রাফী পরিচালিত ‘স্বপ্নবাজি’ ছবিটি ২০২০ সালের ঈদুল ফিতরে মুক্তি দিতে চান প্রযোজক।

Jui  Banner Campaign
ট্যাগ: পিয়া জান্নাতুলপিয়াল হোসাইনমাহিরায়হান রাফীলিড বিনোদনসিয়াম আহমেদস্বপ্নবাজি
শেয়ারTweetPin

সর্বশেষ

পরকীয়ায় জড়িয়ে সাড়ে ৩ বছরের শিশু কন্যাকে হত্যা করল মা

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

আজ প্রোপজ ডে: মনের মানুষের কাছে অনুভূতি জানানোর বিশেষ দিন

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন কংগ্রেস আসনে জ্যাক শ্লসবার্গকে সমর্থন দিতে যাচ্ছেন ন্যান্সি পেলোসি

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডে সংসদ নির্বাচন ও সংবিধান সংশোধনী গণভোট আজ

ফেব্রুয়ারি ৮, ২০২৬
এনসিপির সদস্য সচিব ও রংপুর-৪ আসনের ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী আখতার হোসেন,  ছবি: সংগৃহীত।

এনসিপি নেতা আখতার হোসেনকে মোবাইল ফোনে হত্যার হুমকি

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT