চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিসি ফুটেজে খুনিদের চেহারা স্পষ্ট নয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৯ অপরাহ্ণ ০৫, জুন ২০১৬
বাংলাদেশ
A A

ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দেখে চট্টগ্রামের পুলিশ নিশ্চিত হয়েছে, এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানমকে হত্যা করেছে তিনজনের সশস্ত্র দল। তবে ফুটেজে তাদের চেহারা স্পষ্ট নয় বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।

ফুটেজ বিশ্লেষণ করে পুলিশের বিশেষজ্ঞ দল দেখেছে, খুনিদলের মধ্যে মোটর সাইকেল চালকের মাথায় হেলমেট ছিল। তাই তার চেহারা পুরোপুরিই ঢাকা। আর অন্য দু’জনের চেহারাও স্পষ্ট নয়।

তবে প্রযুক্তির মাধ্যমে চেহারা এবং গঠন বিশ্লেষণ করে খুনিদের সনাক্ত করার চেষ্টা চলছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। এছাড়া, সব সম্ভাবনাকে মাথায় রেখে গোয়েন্দা নেটওয়ার্কের মাধ্যমে খুনিদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা একাধিক কর্মকর্তা চ্যানেল আই অনলাইনকে বলেন, সকাল ৭টার আগে থেকেই জিইসি মোড় এলাকায় ওয়েল ফুড নামের একটি খাবারের দোকানের সামনে মোটর সাইকেলে আসা তিনজন অপেক্ষা করছিল।

‘ছেলেকে স্কুলের বাসে তুলে দিতে মাহমুদা খানম সেখানে আসা মাত্রই তার উপর হামলা হয়,’ জানিয়ে তারা বলেন: বাইকের চালক তার উপর মোটর সাইকেলটি উঠিয়ে দেয়ার চেষ্টা করে। তার পেছনে থাকা একজন মাহমুদা খানমের উপর ছুরি চালায়। আর পেছনে থাকা তৃতীয় জন গুলি করলে একটি গুলি মাহমুদা খানমের শরীরে না লাগলেও দ্বিতীয় গুলিটি কপালে লাগে।

এভাবে নিজের বাসা থেকে একশ গজ দূরে ছুরিতে এবং গুলিতে রাস্তায় লুটিয়ে পড়েন এসপি বাবুল আক্তারের স্ত্রী।

Reneta

সিসি ক্যামেরার ফুটেজ দেখা পুলিশ কর্মকর্তারা জানান, একজন সৎ, দক্ষ এবং চৌকষ পুলিশ কর্মকর্তার স্ত্রীকে হত্যা করতে খুনিরা সময় নেয় মাত্র এক মিনিট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রাম-পুলিশ সুপার
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দের ক্যাব্রালের গোলটি বিশ্বকাপের সেরা

জুলাই ২৮, ২০২৬

বঙ্গভবনে অফিস করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম

জুলাই ২৮, ২০২৬

শিরোপা জয়ের ব্যাপারে ‘আত্মবিশ্বাসী’ বাংলাদেশের অন্যতম সেরা নাঈম

জুলাই ২৮, ২০২৬

জুলাই ২৪: গণ‌অভ্যুত্থান স্মরণে-আমার প্রতিরোধের আগুন

জুলাই ২৮, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি পুরোপুরি প্রস্তুত: ভারপ্রাপ্ত স্পিকার

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT