চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিলেট স্টেডিয়াম দেখে মুগ্ধ হাথুরুসিংহে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১২ অপরাহ্ণ ১৭, ফেব্রুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

স্থাপত্যশৈলীর অপরূপ নিদর্শন সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম। ভেতরে নান্দনিক কাঠামো আর বাইরে ছায়াশীতল প্রাকৃতিক পরিবেশ। পাহাড়, চা বাগান, ঘন বনের মাঝে দাঁড়িয়ে আছে অনিন্দ্য সুন্দর গ্র্যান্ডস্ট্যান্ড, টেলিভিশনের আদলে চার কোণ মিডিয়াবক্স, দেশের একমাত্র গ্রিন গ্যালারি। অনেক নতুনত্ব। বিপিএল খেলতে গিয়ে মাশরাফী-সাকিব-মুশফিকদের কণ্ঠে শোনা গেছে স্টেডিয়ামটির বন্দনা। বাদ যাননি বিদেশি ক্রিকেটাররাও। এবার শ্রীলঙ্কার কোচ চন্ডিকা হাথুরুসিংহে প্রথম দর্শনেই মুগ্ধ হলেন।

বাংলাদেশের কোচ হিসেবে সাড়ে তিন বছর কাটিয়ে গেছেন। অথচ তার সময়ে কোনো খেলা হয়নি সিলেটে, হয়নি কোনো ক্যাম্পও। যে কারণে সিলেটেও আসা হয়নি এই কোচের। বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টুয়েন্টি ম্যাচ দিয়ে শনিবার আন্তর্জাতিক অভিষেক হচ্ছে ভেন্যুটির। শ্রীলঙ্কা দলের কোচ হয়ে ভেন্যুটিতে এসে মুগ্ধ হলেন এই লঙ্কান।

‘এটা অনেক সুন্দর একটি মাঠ। আমি অবাক, সাড়ে তিন বছর এখানে কাজ করেছি, কিন্তু আমার অধীনে এখানে কোনো ম্যাচ হয়নি।’

 

মূর্তিকারিগর

সিলেটে আন্তর্জাতিক ম্যাচ গড়াবে এমন আঁচ পাওয়া গিয়েছিল বিপিএল শুরুর সময়ে। দর্শক থেকে ক্রিকেটার, সিলেটের সবুজে ঢাকা মাঠ ও চারপাশের সৌন্দর্য মুগ্ধ করে সবাইকে। স্টেডিয়ামের সৌন্দর্য ও সিলেটবাসীর ক্রিকেটের প্রতি আগ্রহ দেখে মুগ্ধ হন বিসিবি বস নাজমুল হাসান পাপনও। সিলেটের সন্তান বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত নতুন ভেন্যুতে আন্তর্জাতিক ম্যাচ হওয়ার ব্যাপারে আশ্বাস দেন তখন। এবার সিলেটবাসীর স্বপ্ন বাস্তবে রুপ নিচ্ছে।

Reneta

সিলেট শহর থেকে ৩ কিলোমিটার দূরে লাক্কাতুরায় অবস্থিত স্টেডিয়ামটি। ২০১৪ সালে উদ্বোধনের পরই সিলেট স্টেডিয়ামে গড়ায় টি-টুয়েন্টি বিশ্বকাপের ৬টি ম্যাচ। ২০১৬ সালের জানুয়ারিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কয়েকটি ম্যাচও হয়েছে সেখানে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

খালেদা জিয়াকে নির্বাচনের বাইরে রাখার ইচ্ছে নেই: ওবায়দুল কাদের

পরবর্তী

বিদেশে উচ্চ শিক্ষার সুযোগ দিতে চ্যানেল আইতে আবার এলো ওয়াইএলপি

পরবর্তী

বিদেশে উচ্চ শিক্ষার সুযোগ দিতে চ্যানেল আইতে আবার এলো ওয়াইএলপি

বাংলাদেশকে হারানোর কৃতিত্ব নিচ্ছেন হাথুরুসিংহে

সর্বশেষ

টানা আট রাত ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

জুলাই ২০, ২০২৬

রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT