চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিলেটে স্কুলে ঢুকে বই বিতরণ উৎসবে হামলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৯ অপরাহ্ণ ০১, জানুয়ারি ২০১৭
জনপদ, সিলেট
A A

সিলেট শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব চলার সময় হামলার ঘটনা ঘটেছে।

সিলেট টুডে টোয়েন্টিফোর ডটকমে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, নামাজের সময় গান-বাজনার অভিযোগে স্থানীয় একটি মসজিদ থেকে অর্ধশতাধিক লোক এসে এ হামলা চালায়। এ সময় স্কুলের শিক্ষার্থীরা ভয়ে দিগ্বিদিক ছুটোছুটি করতে থাকে।

রোববার দুপুরে নগরীর বন্দরবাজারের ঐতিহ্যবাহী দুর্গাকুমার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা মিছিল করে এসে অনুষ্ঠানমঞ্চ, প্যান্ডেল, মাইক ও বাদ্যযন্ত্র, প্লাস্টিকের চেয়ার ভাংচুর করে। তবে এতে কেউ আহত হয়নি।

Banglabid

বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আজান ও নামাজের সময় অনুষ্ঠান বন্ধ ছিলো। নামাজ শেষে আবার অনুষ্ঠান শুরু হয়। এসময় পাশ্ববর্তী মসজিদ থেকে নামাজ শেষ করে বের হওয়া কয়েকজন লোক শতবর্ষী এই বিদ্যালয়ে হামলা চালায়।

নামাজ শেষে অনুষ্ঠান শুরু হওয়ার পরপরই বন্দরবাজার এলাকার কালেক্টরেট মসজিদ থেকে মিছিল নিয়ে এসে অর্ধশতাধিক লোক অনুষ্ঠানে হামলা চালায়। এসময় তারা অনুষ্ঠান মঞ্চ, বাদ্যযন্ত্র ও চেয়ারটেবিল ভাংচুর করে। এতে পন্ড হয়ে যায় সাংস্কৃতিক অনুষ্ঠান।

Reneta

হামলার খবর পেয়ে সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (উত্তর) ফয়সাল মাহমুদ, সহকারি কমিশনার নুরুল হুদা আশরাফী, কোতোয়ালী থানার ওসি সোহেল আহমদসহ একদল পুলিশ ঘটনাস্থলে আসেন।

বিদ্যালয় কর্তৃপক্ষ যদি এ ব্যাপারে আইনী পদক্ষেপ গ্রহণ করে তাহলে পুলিশ ব্যবস্থা নেবে বলে জানানো হয়।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ছাত্রদলকে ‘ষড়যন্ত্র’ ঠেকাতে বললেন খালেদা জিয়া

পরবর্তী

প্রথমবারের মতো বন ও বৃক্ষ জরিপ শুরু

পরবর্তী

প্রথমবারের মতো বন ও বৃক্ষ জরিপ শুরু

নেপিয়ার তীর আল শাহরিয়ার রোকন

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT