সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরপিন টিলা ধ্বসে আবারো প্রাণহানির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে ইয়াকুব আলী নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি স্থানীয় নারাইনপুর গ্রামের রজব আলীর পুত্র।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলতাফ হোসেন জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে ইয়াকুব আলী ট্রাক্টরযোগে পাথর পরিবহনের সময় আকস্মিক টিলঅ ধ্বসের শিকার হন। তিনি আব্দুল হান্নানের মালিকানাধীন একটি প্রতিষ্ঠাণে কাজ করতেন। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার সময় রাত আটটার দিকে তার মৃত্যু হয়।
এ নিয়ে আরপিন টিলায় দেড় মাসে ৭ জনের প্রাণহানির ঘটনা ঘটলো।







