চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিলেটে জঙ্গিদের বোমা বিস্ফোরণে নিহত ৬

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১০ পূর্বাহ্ণ ২৬, মার্চ ২০১৭
বাংলাদেশ
A A

সিলেট মহানগরের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় সন্দেহভাজন জঙ্গি আস্তানা ‘আতিয়া মহল’ ঘিরে অভিযানের মাঝেই রক্তাক্ত হামলার ঘটনা ঘটেছে। শনিবার  সন্ধ্যায় এ হামলায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন জালালাবাদ থানার ওসি (তদন্ত)মনিরুল ইসলাম।এ নিয়ে শনিবারের পৃথক দুই হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬ জনে।এই ঘটনায় আহত হয়েছেন ৩০ জনের বেশি।

ওসি মনিরুল ইসলাম রাত সোয়া ২টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন  জান্নাতুল ফাহিম (১৭) নামের একজন ছাত্র। তিনি দক্ষিণ সুরমার কুচাই এলাকার হাজী ইসরাব আলী স্কুল এন্ড কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। ফাহিমের বাবা কুচাই ইউনিয়ন পরিষদের সদস্য এবং প্যানেল চেয়ারম্যান।

নিহত ফাহিমের চাচা আশরাফ জানান, সন্ধ্যায় বোমা হামলায় আহত হওয়ার পর ফাহিমকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। প্রচুর রক্তক্ষরণের ফলে তার অবস্থা আশঙ্কাজনক মনে হওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয় এবং প্রয়োজনীয় রক্ত দেয়া হয়। কিন্তু রাত ১টার দিকে ফাহিম মৃত্যুর কোলে ঢলে পড়েন।

সেনাবাহিনীর নেতৃত্বে এবং পুলিশ ও সোয়াটের সহায়তায় চলা ‘অপারেশন টোয়াইলাইট’ নিয়ে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সেনাবাহিনীর পক্ষ থেকে ব্রিফিং করা হয়। ব্রিফিং শেষ হওয়ার কয়েক মিনিট পর পৌনে সাতটার দিকে ব্রিফিংস্থলের কাছে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় সাংবাদিকসহ ৩২ জন আহত হন।

এরপর ৭টা ৫৫ মিনিটের দিকে আগের ঘটনাস্থলের কাছে পূর্ব পাঠানতলা মসজিদ এলাকায় আরেকটি বোমার বিস্ফোরণ হয়। ওই বিস্ফোরণের ঘটনায় ছয় পুলিশ সদস্য আহত হন।

এদিকে, আতিয়া মহলে চলমান অভিযান আগামীকাল রোববার আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হবে বলে জানিয়েছে সেনাবাহিনী। এক প্রেস ব্রিফিংয়ে একথা জানানো হয়।

অভিযানে থাকা সেনা সদর দপ্তরের ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান ব্রিফিংয়ে বলেন, তারা ওই ভবন থেকে ৭৮ জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে। ভেতরে জঙ্গিদের অবস্থান রয়েছে। তাই তাদের অভিযান চলমান আছে। কাল রোববার আনুষ্ঠানিকভাবে অভিযান সমাপ্ত করা হবে।

আজ অভিযান চলাকালে জঙ্গিরা ১০-১২টি শক্তিশালী বিস্ফোরক ব্যবহার করেছে বলেও জানান জেনারেল ফখরুল আহসান।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

মাশরাফি-তামিমকে প্রধানমন্ত্রীর ফোন

পরবর্তী

র‌্যাব গোয়েন্দা প্রধানের অবস্থা সঙ্কটাপন্ন, ঢাকায় স্থানান্তর

পরবর্তী

র‌্যাব গোয়েন্দা প্রধানের অবস্থা সঙ্কটাপন্ন, ঢাকায় স্থানান্তর

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ১২

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পুশইন-সীমান্ত হত্যা বন্ধে বিজিবি’কে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৩১, ২০২৬

ডেঙ্গু কেড়ে নিলো স্ত্রীকে, শোকের মধ্যেই ড্রামারের হার্ট অ্যাটাক

আগস্ট ৩১, ২০২৬

সাড়ে ৪ ঘণ্টার ম্যারাথনে প্রথমবার প্রথম রাউন্ডেই বিদায় জোকোভিচের

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

কিরগিজস্তানে এক মঞ্চে পুতিন-শি, কী বার্তা দিচ্ছে ২৫ বছরের এসসিও

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের স্বাস্থ্য খাতে যে আশ্বাস যুক্তরাষ্ট্রের

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT