ভূমি আত্মসাৎ এবং স্মারক জালিয়াতির মামলায় সিলেটের বিতর্কিত ব্যবসায়ী রাগীব আলী আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।
দুপুরে সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক এ আদেশ দেন। তারাপুর চা বাগানের বন্দোবস্ত নিয়ে ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতির মামলায় গত বছরের ২ ফেব্রুয়ারি সিলেটের মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরো রাগীব আলী ও তার ছেলের ১৪ বছরের সাজার রায় দেন।
রায়ের বিরুদ্ধে আপিল করলে আপিল শুনানি শেষে গত ৯ আগস্ট সাজা বহাল রাখেন সিলেটের বিশেষ দায়রা জজ আদালত। উচ্চ আদালতের নির্দেশে জামিনে থাকা রাগীব আলী ও তার ছেলে আব্দুল হাইকে ১৭ সেপ্টেম্বরের মধ্যে আদালত আত্মসমর্পণের নির্দেশ দিলে নির্ধারিত সময়ের ৫ দিন আগেই আত্মসমর্পণ করেন রাগীব আলী ও তার ছেলে।










