চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিলেটের ৫৫টি স্কুলে বিকাশ’র ‘মুজিব’ গ্রাফিক নভেল বিতরণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৮ অপরাহ্ণ ০৭, ডিসেম্বর ২০২১
তথ্যপ্রযুক্তি
A A

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে স্কুলের শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে ঢাকা, রাজশাহী, বরিশাল ও ময়মনসিংহের পর এবার সিলেট বিভাগের ৫৫টি স্কুলে ২২০০ কপি গ্রাফিক নভেল ‘মুজিব’ বিতরণ করল বিকাশ।

মুজিব শতবর্ষ উদযাপন এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ধারাবাহিকভাবে সারাদেশের ৫০০টি স্কুলে ২০ হাজার কপি গ্রাফিক নভেল ‘মুজিব’ বিতরণের উদ্যোগ নিয়েছে দেশের সবচেয়ে বড় মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ।

বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে গবেষণা সংস্থা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) আট খণ্ডে প্রকাশ করেছে গ্রাফিক নভেল ‘মুজিব’। সংলাপ, গদ্য ও চিত্রের যুৎসই সমন্বয়ে শিশু-কিশোরদের উপযোগী ফরম্যাটে বঙ্গবন্ধুর শৈশব, কৈশোর, সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ডের প্রত্যক্ষ অভিজ্ঞতার বর্ণনা চিত্রিত হয়েছে এই গ্রাফিক নভেল-এ।

বিকাশের পৃষ্ঠপোষকতায় সেগুলো স্কুলগুলোতে বিতরণ করছে আলোকিত মানুষ গড়ার প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র। এর পরবর্তী খণ্ডগুলো প্রকাশিত হলে সেগুলোও একইভাবে বিশ্বসাহিত্য কেন্দ্রের মাধ্যমে আরো বেশি সংখ্যক স্কুলে পৌঁছে দেবে বিকাশ।

আজ সিলেটে কবি নজরুল অডিটোরিয়ামে স্কুল প্রতিনিধি ও শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল শেখ মোঃ মনিরুল ইসলাম (অবঃ) এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিশ্বসাহিত্য কেন্দ্রের ট্রাস্টি আব্দুন নূর তুষার।

এ পর্যায়ে সিলেটের ৫৫টি স্কুলের প্রতিটিকে ৫ সেট করে বই দেয়া হয়েছে। ফলে একই সাথে ৪০ জন শিক্ষার্থী স্কুলের লাইব্রেরি থেকে বইটি পড়ার সুযোগ পাবেন।

Reneta

অনুষ্ঠানে প্রধান অতিথি সিলেট বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেন, “বঙ্গবন্ধু ছোটবেলা থেকেই মাটি ও মানুষের কল্যাণে কাজ করেছেন, সংগ্রাম করেছেন তাদের জন্য। বঙ্গবন্ধুকে নিয়ে প্রকাশিত ‘মুজিব’ নভেল শিক্ষার্থীরা খুব সহজেই বুঝতে পারবে এবং তার জীবনের ঘটনাগুলো আত্মস্থ করতে পারবে। এই উদ্যোগের জন্য বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রকে ধন্যবাদ।”

বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল শেখ মো. মনিরুল ইসলাম (অব.) বলেন, “বাংলাদেশ যখন বিজয়ের সুবর্ণজয়ন্তী পালন করছে সেই মাহেন্দ্রক্ষণে বাংলাদেশের স্বাধীনতার রূপকার বঙ্গবন্ধুকে শিক্ষার্থীদের আরো কাছে পৌঁছে দেয়ার এই উদ্যোগ নিয়েছি আমরা। সহজ ভাষা ও যুৎসই চিত্রে তৈরি মুজিব গ্রাফিক নভেল বঙ্গবন্ধুর ত্যাগ-তিতিক্ষা ও সংগ্রাম সম্পর্কে শিক্ষার্থীদের জানার সুযোগ তৈরি করে দেবে যা ভবিষ্যতে তাদের দেশকে এবং দেশের মানুষকে ভালোবাসতে উদ্বুদ্ধ করবে।”

বিশ্বসাহিত্য কেন্দ্রের ট্রাস্টি আব্দুন নূর তুষার বলেন, “আমাদের একজন বঙ্গবন্ধু আছেন। এই মানুষটিকে জানা মানেই একটি দেশের অভ্যুদয়কে জানা। মুজিব গ্রাফিক নভেলের মাধ্যমে আজকের শিশুরা কেবল বঙ্গবন্ধুকে নয়, বাংলাদেশকেও জানার সুযোগ পাবে। বর্তমান এবং আগামী প্রজন্মের চেতনায় বঙ্গবন্ধুকে, বাংলাদেশকে ধারণ করার সুযোগ তৈরি করে দিতে এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকা প্রয়োজন।”

যাত্রা শুরুর সময় থেকেই বিকাশ বই বিতরণের সঙ্গে সম্পর্ক গড়েছে। আগামী প্রজন্মের মাঝে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে দায়িত্বশীল কর্পোরেট প্রতিষ্ঠান হিসেবে ২০১৪ সাল থেকে বিশ্বসাহিত্য কেন্দ্রের বই পড়া কর্মসূচির সাথে যুক্ত আছে বিকাশ। এ পর্যন্ত ২৯০০ শিক্ষা প্রতিষ্ঠানে ২,৫৩,৬০০ বই দিয়েছে বিকাশ যা থেকে ২৬ লাখ পাঠক উপকৃত হয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিকাশ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নৌকার সঙ্গে বিশ্বাসঘাতকতা না করতে দলীয় সদস্যদের হুঁশিয়ারি: আইভী

পরবর্তী

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান চিত্রনায়িকা মাহি

পরবর্তী

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান চিত্রনায়িকা মাহি

৩৬ জেলায় আক্রান্ত নেই, আজ মৃত্যু ৫

সর্বশেষ

‘আমেরিকান স্বপ্ন’ ও ‘বিশ্বকে একতাবদ্ধ’ করা নিয়ে ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ ইনফান্তিনো

জুলাই ১৯, ২০২৬
ছবি:  ফরিদুর রেজা সাগর ও কাজী আনোয়ার হোসেন (সংগৃহীত)।

রহস্যময় কাজী আনোয়ার হোসেন

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছোটকাকু আফজাল হোসেন

জুলাই ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

দ্বিতীয় বর্ষে শ্রীমঙ্গলে শব্দশৈলী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হামলা চলতে থাকলে, অবিস্মরণীয় শিক্ষা পাবে যুক্তরাষ্ট্র: ইরানের সর্বোচ্চ নেতা

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT